ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না সুকন্যা মণ্ডল, গ্রেফতারির আশঙ্কা এড়াতেই কি এই সিদ্ধান্ত কেষ্ট কন্যার
আজ আর ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না সুকন্যা মণ্ডল। ইডির দফতরে আজই তাঁকে হাজিরা দিেত বলা হয়। সুকন্যা মণ্ডল তার আগেই চিঠি দিয়ে জানিয়ে দেন তিনি ইডির দফতরে আজ হাজিরা দিতে পারবেন না। গ্রেফতারির আশঙ্কা এড়াতেই সুকন্যা হাজিরা এড়ালেন বলে মনে করা হচ্ছে। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মণীশ কোঠারিকে।

হাজিরা এড়ালেন সুকন্যা
আজ দিল্লিতে ইডির দফতরে হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল। অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর সুকন্যাকে তলব করা হয়েছিল। আজই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ইমেল করে ইডির দফতরে জানিয়ে দেন সুকন্যা যে তিনি আজ দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে পারছেন না। গতকাল মণীশ কোঠারিকে গ্রেফতারির পরেই সুকন্যা মণ্ডলের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন সুকন্যা
অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। আইনজীবী মারফৎ ইডির দফতরে চিঠি পাঠিয়েছেন তিনি। তবে অনুমান করা হচ্ছে মণীশ কোঠারির গ্রেফতাির পরেই কেষ্ট কন্যা এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রাতে জেরার শেষে হঠাৎ করেই অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে ইডি। সেই ঘটনা এনেকটা চমকে দিয়েছে কেষ্ট শিবিরকে।

গ্রেফতার মণীশ কোঠারি
গতকাল অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। সকাল থেকে তাঁকে জেরা করা হচ্ছিল দিল্লির ইডির দফতরে। কেষ্ট কন্যা থেকে অনুব্রত মণ্ডল সকলেই মণীশ কোঠারির উপরে দায় চাপিয়ে ছিলেন। টাকা পয়সার হিসেব সব মণীশ কোঠারি জানেন বলে দাবি করেছিলেন। তারপরেই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর তাঁকে মুখোমুখি বসিয়ে েজরা করার সিদ্ধান্ত নেয় ইডি।

সায়গলের উপরে দায় চাপিয়েছেন কেষ্ট
এদিকে হেফাজতে নিয়ে টানা অনুব্রত মণ্ডলকে জেরা করে চলেছেন ইডির আধিকারীকরা। তাঁরা দফায় দফায় অনুব্রতকে জেরা করে একের পর এক চাঞ্চল্য তথ্য হাতে পেয়েছেন। তবে গরুপাচারের দায় কেষ্ট তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের উপরেই চাপিয়েছেন বলে জানা গিয়েছে। অনুব্রত মণ্ডল নাকি দাবি করেছেন তিনি এই সবের কিছুই জানেন না পুরোটাই জানেন সায়গল হোসেন। সে কিছু করে থাকলে থাকতে পারে তবে তাঁর কিছু জানা নেই।












Click it and Unblock the Notifications