তিহাড়ের নিয়ম হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেষ্ট! বড় ভুলের কারণে ফোনে কথা বলাতেও 'নিষেধাজ্ঞা'
বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, বলেছিলেন ফিরহাদ হাকিম। ২০১১-তে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বীরভূমে তাঁর কথাই যে সরকারি নিয়ম তা একরকম পরিষ্কার ছিল। প্রয়োজনে পদস্থ সরকারি আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করতেন। আর কারও পদক্ষেপ পছন্দ না হলে তাঁকে আল্টিমেটাম দিতেন। আবার পুলিশকে বোম মারার কথাও বলতেন। আসানসোল জেলে সুবিধা পেতেন বৈকি! এহেন অনুব্রত মণ্ডল তিহাড়ে গিয়ে পড়েছেন মুশকিলে।

শরীর ভাল যাচ্ছেন না
জেলবন্দি হওয়ার আগে রোগ থাকলেও কিছু সামনে আসেনি। আর হেফাজতের পরেই তাঁর ওজন কমেছে বিস্তর। আর দিল্লিতে গিয়ে তাঁর শরীরটাও ভাল যাচ্ছেন না। জানা গিয়েছে, সোমবার তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে ৪৮ ঘন্টা তাঁর সেখানেই থাকার কথা। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু বীরভূমে সরকার নিয়ম যিনি ঠিক করতেন, সেই কেষ্ট তিহাড়ের নিয়ম মানতে গিয়ে পড়েছেন মুশকিলে।

ফোন করতে গেলে লাগে আধার কার্ড
তিহাড় জেলের ভিতর থেকে বাড়িতে কিংবা অন্য কোথাও ফোন করতে গেলে আধার কার্ড দিয়ে প্রথমে নাম নথিভুক্ত করাই নিয়ম। এরপর সিরিয়াল নম্বর অনুযায়ী ফোন করতে পারেন সেখানে থাকা বন্দিরা। প্রতিদিন প্রত্যেক বন্দির জন্য বরাদ্দ হল ৫ মিনিট সময়। সেখানেই নিয়মের গেরোয় বন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

ফোনে যোগাযোগ করতে পারছেন না
আসানসোল জেলে থাকার সময় কোনও প্রয়োজন পড়লেই কৃপাময় ঘোষের মতো কেউ কেউ প্রয়োজনীয় জিনিস বোলপুর থেকে পৌঁছে দিতেন আসানসোল জেলে। কিন্তু তিহাড়ে সেইসব চলে না। তিহাড়ে যাওয়ার সময় ভুল করে আসানসোলেই তাঁর আধার কার্ড ফেলে আসেন। আর সেখানেই পড়েছেন বেকায়দায়। আধার কার্ড সঙ্গে না থাকায় ফোনে কথা বলতে পারছেন না কারও সঙ্গে। বিষয়টি তাঁর আইনজীবীকেও জানিয়েছেন বলে জানা গিয়েছে।

৩ এপ্রিল ফের আদালতে পেশ
অনুব্রত মণ্ডলকে ৩ এপ্রিল ফের রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। সেক্ষেত্রে এখন প্রায় সাতদিন অনুব্রত মণ্ডলকে এইভাবেই কাটাতে হবে। ওই দিন তাঁর আইনজীবী ফের জামিনের আবেদন জানাবেন। এছাড়াও তাঁর আইনজীবী আগেই আদালতে তিহাড় থেকে আসানসোল জেলে ফেরানোর আবেদন করে রেথেছেন। সেই আবেদনের শুনানিও সেই সময় হতে পারে। শনিবার তাঁর আইনজীবী সাত পাতার একটি আবেদনপত্র জমা দিয়েছেন। বলেছেন, মক্কেলের বিরুদ্ধে মূল মামলা দায়ের হয়েছে কলকাতা। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি আনা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications