গরুপাচারের সব দায় সায়গলের, ইডির জেরায় পাল্টি খেলেন কেষ্ট

আগামীকাল দিল্লিতে তলব করা হয়েছে সুকন্যা মণ্ডল সহ ১২ জনকে। গরুপাচার কাণ্ডের সব দায় সায়গল হোসেনের উপরে চাপালেন কেষ্ট। ইডির জেরায় তিনি দাবি করেছেন, কারোর থেকে টাকা পয়সা তিনি নেননি। সায়গল হোসেন নিয়ে থাকলে তিনি জানেন না। এমনকী এনামূল হককেও তিনি চেনেন না বলে ইডির জেরায় দাবি করেছেন।

সব দায় সায়গলের

সব দায় সায়গলের

সুকন্যা মণ্ডল দিল্লিতে পা রাখার আগেই ইডির জেরায় বিস্ফোরক দাবি করে বসেছেন অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডের সব দায় নিজের দেহরক্ষী সায়গল হোসেনের উপরে চাপিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি ইডির কাছে দাবি করেছেন কোনও টাকা তিনি নেননি। সায়গল হোসেন নিয়ে থাকলে থাকতে পারে। টাকা পয়সার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকী এনামূল হককেও তিনি চেনেন না বলেই দাবি করেছেন ইডির কাছে। প্রসঙ্গত উল্লেখ্য সায়গল হোসেন এখন দিল্লিতে তিহাড় জেলেই রয়েছেন। সেখানে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সায়গলের নামে বিপুল সম্পত্তি

সায়গলের নামে বিপুল সম্পত্তি

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তাঁকে আগেই গ্রেফতার করেছে ইডি। তাঁকে দিল্লিতে তিহাড় জেলে রাখা হয়েছে। তদন্তকারীরা তদন্তে জানতে পেরেছেন কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের সামান্য দেহরক্ষীর। বোলপুরে একাধিক ফ্ল্যাট, জমি, রাইস মিলের মালিক সায়গল হোসেন। কোথা থেকে এই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন সায়গল হোসেন তার তদন্তে নেবে তদন্তকারীরা জানতে পেরেছে গরু পাচারের টাকা সাদা করতে অনুব্রত মণ্ডল সায়গল হোসেনের নামে সম্পত্তি কিনে রেখেছিলেন। সায়গল হোসেনের একাধিক সম্পত্তির ডিডে কেষ্টর নাম পাওয়া গিয়েছে।

সায়গলকে ৫ কোটি টাকা প্রোটেকশন মানি

সায়গলকে ৫ কোটি টাকা প্রোটেকশন মানি

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর তদন্তকারীরা জানতে পেরেছেন, মাসে ৫ কোটি টাকা প্রোটেকশন মানি সায়গল হোসেনকে দিতেন অনুব্রত মণ্ডল। যাতে বীরভূম থেকে গরুগুলি নিরাপদে পার হয়ে মুর্শিদাবাদ মালদা হয়ে বাংলাদেশে যেতে পারে। পুরো প্রক্রিয়া ব্যবস্থা করতেই ৫ কোটি টাকা সায়গল হোসেনকে প্রোটেকশন মানি দেওয়া হত। তারপরেও কেষ্টর এই দাবি রীতিমত পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা। সায়গল হোসেনের কাছে যে কেষ্টর একাধিক তথ্য রয়েছে তা জানেন তদন্তকারীরা। সেকারণেই সায়গলকে এবং কেষ্টকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।

অনুব্রত মণ্ডলকে জেরা

অনুব্রত মণ্ডলকে জেরা

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে আগামীকাল দিল্লিতে তলব করেছে ইডি। তদন্তকারীরা ১২ কেষ্ট ঘনিষ্ঠ আরও ১২ জনকে তলব করা হয়েছে। তার মধ্যে অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মণীশ তিওয়ারিও রয়েছেন। মনে করা হচ্ছে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা দুটি কোম্পানির আর্থিক লেনদেন হিসেবের খোঁজ নিতেই তাঁদের জেরা করবেন বলে জানা গিয়েছে। সেকারণেই মেয়ের উপর থেকে দায় এড়াতেই কেষ্ট এই দাবি করেছেন বলে অনুমান তদন্তকারীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+