Anubrata Mondal: সময় কি শেষের পথে কেষ্টর? আজই কি দিল্লি যাত্রা নিশ্চিত করবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট
Anubrata Mondal: সময় কি শেষের পথে কেষ্টর? আজই কি দিল্লি যাত্রা নিশ্চিত করবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট
আর কি শেষ রক্ষা হবে না? আজই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর মামলার শুনানি। অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আদালতে মামলা করেছিল ইডি। গত শনিবার মামলার রায়দান স্থগিত রেখেছিল আদালত। আজ সেই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে।

সংকট বাড়ছে কেষ্টর
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা কি প্রায় নিশ্চিত? আজই কি সব জল্পনার অবসান ঘটবে। এই নিয়ে তুমুল উত্তেজনা রয়েছে। আজই দিল্লিতে রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির আবেদনের রায়দান করা হবে। কাজেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আজই হয়তো নিশ্চিত হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেষ্ট জেরায় যে অসহযোগিতা করছে তা দিল্লিতে এলে অনেকাই কাটানো যাবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেন দিল্লিতে নিয়ে যেতে চাইছে
বেআইনি সম্পত্তি রাখার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। কিন্তু তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারেনি তারা। অনুব্রত মণ্ডল এখনও আসানসোলের জেলেই রয়েছেন। ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চাইছে। জেলে থাকলেও অনুব্রত মণ্ডল তদন্তকারীদের সামনে একটি কথাও বলতে নারাজ। কার্যত মুখে কুলুপ এঁটেছেন কেষ্ট। তাঁর এই মৌনব্রত ভাঙতেই দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চাইছে ইডি। সেকরাণেই কেষ্টকে দিল্লিতে নিয়ে যেতে কার্যত মরিয়া ইডির আধিকারীকরা।

কোন বৃত্ত পূর্ণ করতে চাইছে ইডি
অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার মরিয়া প্রচেষ্টার মূলে রয়েছে ইডির একটি বৃত্ত পূর্ণ করার তাগিদ। ইতিমধ্যেই গরুপাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামূল হক দিল্লিতে তিহার জেলে রয়েছেন। আবার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনও রয়েছেন দিল্লিতে তিহার জেলে। সেখানে অনুব্রত মণ্ডলকে নিয়ে যেতে পারলেই একটা বৃত্ত পূর্ণ হবে। সেকারণেই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে ইডি। সেখানে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি।

পঞ্চায়েত ভোটের আগেই তৎপরতা
সূত্রের খবর পঞ্চায়েত ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে রাজ্য থেকে সরিয়ে ফেলতে চাইছে ইডি। অনুব্রত মণ্ডল প্রভাব শালী নেতা দাবি করে হাইকোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্টে বিচারপতি বলেছেন, বিচারকের কাছে হুমকি আসছে এতটাই প্রভাবশালী তিনি। কাজেই তাঁকে জামিন দেওয়া যাবে না। তাই জেলে থাকলেও পঞ্চায়েত ভোটে অনুব্রত মণ্ডলের পরোক্ষ প্রভাব থাকবে বলে মনে করছেন তদন্তকারীরা। সেকারণেই পঞ্চায়েত ভোটেরক আগেই অনুব্রত মণ্ডলকে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাঁরা।












Click it and Unblock the Notifications