Anubrata Mondal: বুকে ব্যথা-শ্বাসকষ্ট, তিহাড় জেলে অসুস্থ কেষ্ট, ভর্তি করা হল হাসপাতালে
সহ্য হচ্ছে না জেলের খাবার। বুকে ব্যাথা-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। রাজধানী দিল্লির জি বি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে একাধিক সমস্যা রয়েছে কেষ্টর। আগেও ২ বার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল জেল কর্তৃপক্ষকে।
সূত্রের খবর জেলের খাবার খেতে পারছেন না তিনি। তার জেরে অসুস্থতা আরও বেড়েছে। বুকে ব্যাথা, শ্বাসকষ্ট তো রয়েইছে। তার সঙ্গে হাঁটতেও পারছেন না তিনি। হার্টে ৭২ থেকে ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে তাঁর। লিভারও খারাপ। আবার সুগার এতোটাই যে ২ বেলা ইনিসুলিন নিতে হচ্ছে।

ইডির হাতে গ্রেফতার হওয়ার হওয়ার পর থেকে তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়েই জেলে রয়েছেন তিনি। এর আগে ২ বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এইমস এবং সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সুগার, শ্বাসকষ্ট, হার্ড ব্লকেজ একাধিক সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেস নেতার।

জেল কর্তৃপক্ষকে বাইরে চিকিৎসা করানোর অনুরোধও জানিয়েছিলেন তিনি। তারপরেই একাধিকবার তাঁর বাইরে পরীক্ষা করানো হয়েছে। জেলের খাবার খেতে পারছেন না তিনি। কোনও মতে দুটো রুটি এবং ডাল খাচ্ছেন সারাদিনে। তার জেরে আরও অসুস্থতা তৈরি হয়েছে অনুব্রত মণ্ডলের।
তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও। মনে করা হচ্ছে কেষ্টর উপরে চাপ তৈরি করতেই সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তিহাড় জেলেই মহিলা সেলে রয়েছেন অনুব্রত কন্যা। তাঁর অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ পেয়েছে ইডি। এমনকী বিপুল পরিমাণ সম্পত্তিও পাওয়া গিয়েছে অনুব্রত কন্যার নামে।
যদিও এই বিপুল সম্পত্তির হদিশ জানতে বারবার জেরা করা হয়েছে কেষ্ট কন্যাকে কিন্তু তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। বারবার দাবি করেেছন তিনি কোনও কিছু জানেন না পুরোটাই তাঁর বাবা জানেন। এদিকে অনুব্রত মণ্ডল ইডির হাতে মেয়ের গ্রেফতারির তীব্র সমালোচনা করেছেন। আদালতেই ইডির বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর মেয়েকে গ্রেফতার করে কোনও বাহাদুরির কাজ করেনি বলে হুঙ্কার দিয়েছিলেন িতনি।
তিহাড় জেল থেকে সুকন্যাকে আসানসোল সংশোধনাগারে পাঠানোর চেষ্টা করেিছলেন অনুব্রত মণ্ডল। কিন্তু আদালত তাঁর আর্জি শুনতে রাজি হয়নি। এদিকে সুকন্যা মণ্ডল তাঁর বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন আদালতে। তাতে রাজি হয় জেল কর্তৃপক্ষ। এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে সুকন্যা মণ্ডলের জেলে দেখাও করার সুযোগ দেওয়া হয়েছে। মেকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবীকে মেয়ের জামিনের দ্রুত ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications