ভোট চলাকালীন বড় ধাক্কা সরকারের! মেহুল চোকসিকে নিয়ে সিদ্ধান্ত জানাল অ্যান্টিগা সরকার
সাড়ে তেরো হাজার কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিতে বড় ধাক্কা খেল সরকার। অ্যান্টিগা সরকার জানিয়ে দিয়েছে, তারা মেহুল চোকসিকে গ্রেফতার করতে পারবে না। ফলে মেহুল চোকসিকে কবে ভারতে ফেরানো যাবে, কিংবা আদৌ ফেরানো যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ভারত সরকারের তরফ থেকে অ্যান্টিগা সরকারে কাছে তিনটি দাবি রাখা হয়েছিল। যার মধ্যে ছিল, মেহুল চোকসির পাসপোর্ট বাতিল করা হোক। তাকে গ্রেফতার করা হোক এবং তাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক।
কিন্তু অ্যান্টিগা সরকার জানিয়ে দেয় তারা মেহুল চোকসিকে গ্রেফতার করতে পারবে না। অ্যান্টিগুয়া সরকারের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেল মোদী সরকার। সঙ্গে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও।
পিএনবি কেলেঙ্কারি সামনে আসার পর থেকে জানা যায়, মেহুল চোকসি অ্যান্টিগা রয়েছে। এরপর থেকে প্রায় দেড় বছর কেটে গিয়েছে। ভারত সরকারে আবেদনে অ্যান্টিগা সরকার সাড়া না দেওয়ায় ইন্টারপোলকে জানানো হয়। ইন্টারপোলের তরফে অ্যান্টিগা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়। অ্যান্টিগা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, মেহুল চোকসিকে গ্রেফতার করা যাবে না।
এরই মধ্যে অতিরিক্ত সচিব পর্যায়ের এক আধিকারিক অ্যান্টিগায় রয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি অ্যান্টিগা প্রশাসনের সঙ্গে কথা বলছেন।












Click it and Unblock the Notifications