মঞ্জুর আগাম জামিনের আবেদন, গাজিয়াবাদ মামলায় যোগী পুলিশের হাত থেকে সাময়িক রেহাই টুইটার কর্তার

মঞ্জুর আগাম জামিনের আবেদন, গাজিয়াবাদ মামলায় যোগী পুলিশের হাত থেকে সাময়িক রেহাই টুইটার কর্তার

নয়া আইটি আইন না মানায় কিছুদিন আগেই টুইটারের আইনি রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় ভারত সরকার। এদিকে তারপরেই উত্তরপ্রদেশের এক মুসলিম বৃদ্ধ নিগ্রহের কাণ্ডে বেকায়দায় পড়ে টুইটার। অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই ভিডিও টুইটারকে হাতিয়ার করে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেই ভারতে টুইটারের ম্যানেজিং ডিরেক্টর মনীশ মাহেশ্বরীর বিরুদ্ধে দায়ের হয় মামলা।

প্রবল হচ্ছিল গ্রেফতারির সম্ভাবনা

প্রবল হচ্ছিল গ্রেফতারির সম্ভাবনা

এই মামলায় বৃহঃষ্পতিবারই উত্তরপ্রদেশের সীমান্তবর্তী লোনি থানায় হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু মনীশ মাহেশ্বরীর ভার্চুায়ালি হাজিরা দিতে চাইলে তা খারিজ হয় যায়। এদিকে গ্রেফতারি এড়াতে শুরু থেকেই সক্রিয় ছিল টুইটার। কিন্তু টুইটার কর্তার গ্রেফতারির সম্ভাবনাও ছিল প্রবল।

২৩ জুন আগাম জামিনের আবেদন

২৩ জুন আগাম জামিনের আবেদন

ওয়াকিবহাল মহলের ধারণা, সেই সম্ভাবনা এড়াতেই তড়িঘড়ি ট্রানজিট আগাম জামিনের আবেদন করা হল। পুলিশের কাছে হাজিরা দেওয়ার আগে ২৩ জুন কর্নাটক হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান তিনি। সূত্রের খবর, কিছুক্ষণ আগেই সেই জামিন মঞ্জুর করেছে আদালত। এই নির্দেশের ফলে গ্রেফতারি এড়ানোর পাশাপাশি থাকে আর ভিন রাজ্যে উড়ে গিয়ে পুলিশের কাছে জবাবদিহি করতে হবে না বলেও জানা যাচ্ছে।

কী বলছে কর্নাটক হাইকোর্ট

কী বলছে কর্নাটক হাইকোর্ট

কর্নাটক হাইকোর্টের স্পষ্ট নির্দেশ জোর করে কোন পদক্ষেপই নেওয়া যাবে না টুইটার কর্তার বিরুদ্ধে। এদিন বিচারক জি নরেন্দারের একক বিচারপতির বেঞ্চ স্পষ্টতই জানায়, "এই বিষয়টি আরও বিবেচনা করা দরকার। ২৯ শে জুন এই নির্দেশ কার্যকরী থাকবে। তার আগে উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে কোনও ভাবেই গ্রেফচার করতে পারবে না।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

প্রসঙ্গত উল্লেখ্য, প্রসঙ্গত, সুফি আবদুল সামাদ নামে গাজিয়াবাদের ওই বৃদ্ধ দাবি আগেই জাবি করেছিলেন কিছু যুবক তাঁকে জোর করে দাড়ি কেটে নিয়ে তাঁকে জয় শ্রী রাম এমনকী বন্দেমাতরম বলতে বাধ্য করে। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পুলিশর দাবি এই ধরনের কিছুই ঘটেনি। ওই বৃদ্ধ ভুয়ো তাবিজ বিক্রি করায় অভিযুক্তরা তাঁকে মারধর করেছিল। এদিকে ঘটনার ভিডিও শেয়ার করায় ইতিমধ্যেই অভিনেত্রী স্বরা ভাস্কর, উত্তরপ্রদেশের দুই সাংবাদিক এবং তিনি কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+