সন্ত্রাসী কাজে লিপ্ত সন্দেহেই জঙ্গি তকমা! রাজ্যসভায় ধ্বনিভোটে পাস ইউএপিএ বিল
রাজ্যসভায় পাস হয়ে গেল ইউএপিএ বিল। শুক্রবার ধ্বনি ভোটে পাস হয়ে যায় সন্ত্রাসবিরোধী এই বিলটি। এই বিলে সংশোধনী অনুযায়ী, সন্ত্রাসে লিপ্ত ব্যক্তিকে জঙ্গি তকমা দিতে পারবে সরকার।
রাজ্যসভায় পাস হয়ে গেল ইউএপিএ বিল। শুক্রবার ধ্বনি ভোটে পাস হয়ে যায় সন্ত্রাসবিরোধী এই বিলটি। এই বিলে সংশোধনী অনুযায়ী, সন্ত্রাসে লিপ্ত ব্যক্তিকে জঙ্গি তকমা দিতে পারবে সরকার। এদিন সংসদের উচ্চকক্ষে পাস হওয়ার আগে লোকসভায় পাস হয়ে গিয়েছিল বিলটি। এখন এই বিল আইনে পরিণত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নয় বিজেপি, তথাপি এই বিলটি পাস করতে কোনওরকম বেগ পেতে হয়নি কেন্দ্রের মোদী সরকারকে। ধ্বনি ভোটেই পাস হয়ে যায় ইউএপিএ বিলটি। বিলের পক্ষে ভোট পড়ে ১৪৭টি, বিপক্ষে ৪২টি। এই বিল অনুযায়ী সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত কোনও একজনকে জঙ্গি তকম দেওয়ার পাশাপাশি গ্রেফতারও করতে পারবে সরকার।
এমনকী তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে। বিরোধীদের একাংশের দাবি, কেন্দ্রের সরকার এই বিল নিয়ে এল বিরোধীদের কণ্ঠরোধ করতেই। এই বিল পাস হয়ে যাওয়ায় বিজেপি তথা কেন্দ্রের সরকারের দমন পীড়ন আরও বাড়বে। অর্থাৎ এই বিলের অপব্যবহার হবে।
রাজ্যসভাতেও এই বিল পাসের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানান আমেরিকা থেকে চিন, পাকিস্তান থেকে ইজরায়েল সর্বত্রই এই আইন আছে। কিন্তু আমাদের দেশে এই আইন ছিল না এতদিন। এবার তা আইনে পরিণত হতে চলেছে। তিনি জানান, এই আইমেপ যাতে কোনও অপব্যবহার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখবে তাদের সরকার।












Click it and Unblock the Notifications