পাকিস্তান দুঃসাহস দেখাচ্ছে! সাবধান, এক স্বরে গর্জে উঠল বিরোধী ২১টি দল

পুলওয়ামায় জঙ্গিহানার পর ভারত জবাব দেওয়া শুরু করতেই সীমান্তে বেজে উঠেছে যুদ্ধ-নিনাদ। এই অবস্থায় দিল্লিতে বিরোধী ২১ দল সম্মিলিত হয়ে জবাব দেওয়া শুরু করল।

পুলওয়ামায় জঙ্গিহানার পর ভারত জবাব দেওয়া শুরু করতেই সীমান্তে বেজে উঠেছে যুদ্ধ-নিনাদ। এই অবস্থায় দিল্লিতে বিরোধী ২১ দল সম্মিলিত হয়ে জবাব দেওয়া শুরু করল। শুধু পাকিস্তানকেই নয়, একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসক দল বিজেপিকেও কড়া জবাব দিল বিরোধীরা। যৌথ বিবৃতি জারি করে তাঁরা জানাল, পাকিস্তান দুঃসাহস দেখাচ্ছে।

পাকিস্তান দুঃসাহস দেখাচ্ছে! উচিত জবাব দিতে এক স্বরে গর্জে উঠল বিরোধী ২১ দল

এদিন সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বিরোধী ২১ দল সম্মিলিত হয়ে মহাজোটের বৈঠক করে। সেই বৈঠকে মূল আলোচ্য সুচি ছিল ২০১৯-এর লোকসভায় মোদী হটানোর রূপরেখা তৈরি। কিন্তু দেশের বর্তমান পরিস্থিততে বদলে যায় আলোচনার অভিমুখ। পাকিস্তানকে জবাব দেওয়ার পাশাপাশি প্রাক-যুদ্ধ পরিস্থিতিতে মোদী সরকারের ভূমিকার সমালোচনা করা হয়। তবে বায়ুসেনাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে বিরোধীরা।

সোনিয়া-রাহুল-মনমোহন-মমতাসহ সমস্ত আঞ্চলিক দলের শীর্ষ নেতৃত্ব, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শারদ পাওয়ার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা, তেজস্বী যাদব-রা এদিনের বৈঠক শেষে পাকিস্তানকে একযোগে হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, পাকিস্তান দুঃসাহস দেখাচ্ছে। তাই উচিত জবাব দিতে হবে ওদের।

একইসঙ্গে এই বৈঠকে আলোচনা হয় বিজেপির ভূমিকা নিয়ে। পুলওয়ামা-কাণ্ড থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক ও তারপর সর্বদলীয় বৈঠকে বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করা হয়। অভিযোগ, বিজেপি জঙ্গিহানা, শহিদ ও সেনাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করছে। এদিন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর অভিব্যক্তির কড়া সমালোচনা করা হয়। একইসঙ্গে দেশের বর্তমান পরিস্থিতিতে সার্জিক্যাল স্ট্রাইক করে ২০১৯-এ ভোট-প্রচার শুরু করে দেন মোদী। বিরোধীদের মজবুর সরকার গড়ার চেষ্টা বলে কটাক্ষ করা হয়।

এই মর্মেই বুধবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বৈঠকে সামিল হল মহাজোটের নেতা-নেত্রীরা। কলকাতার ব্রিগেড ময়দান থেকে শুরু হয়েছিল জোটের সলতে পাকানোর কাজ। ১৯ জানুয়ারির পর দিল্লিতে শারদ পাওয়ারের বাসভবনে জোট-বৈঠক হয় ১২ ফেব্রুয়ারি। তারপর জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনে। এই বৈঠক থেকে আসন্ন লোকসভার লক্ষ্য স্থির করার আগে মহাজোটের তরফে মুখের মতো জবাব দেওয়া হয় পাকিস্তান ও মোদীর ভূমিকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+