লাভ জিহাদ আইন নিয়ে নয়া নির্দেশিকা গুজরাটে, কী জানাল হাইকোর্ট
লাভ জিহাদ আইন নিয়ে নয়া নির্দেশিকা গুজরাটে, কী জানাল হাইকোর্ট
লাভ জিহাদ বিরোধী আইন নিয়ে নতুন নির্দেশ দিল গুজরাট হাইকোর্ট। সম্প্রতি একটি মামলার শুনানিতে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে এই আইনে একটি দুই প্রাপ্ত বয়স্ক নিজেদের সম্মতিতে যদি ভিন্ন ধর্মীকে বিয়ে করেন সেক্ষেত্রে তাদের উপর লাভ জিহাদ বিরোধী আইন প্রয়োগ করা যায় না। এই আইনের ৬টি ধারার মধ্যে একটি রয়েছে অভিযুক্তকে প্রমাণ করতে হবে সে জোর করে ভিন্ন ধর্মীতে বিয়ে করেছে কিনা। এটা কোনও ভাবেই প্রমাণ না হলে সেই আইন কার্যকর হবে না বলে জািনয়েছে হাইকোর্ট।

কারন এই আইনের ৬-এ ধারায় যা বলা হয়েছে সেটা কোনও ভাবেই সম্ভব নয়। কারন এটা প্রমাণ করা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। ধর্মান্তকরণের জন্য ভিন্ন ধর্মীকে জোর করে বিয়ে করা হয়েছে কিনা সেটা অভিযুক্তের পক্ষে প্রমাণ করা কঠিন। যেকোনও দুই প্রাপ্ত বয়স্ক নিজেদের ইচ্ছেয় ভিন্ন ধর্মকে বিয়ে করতেই পারে। সেটা কোনও ভাবেই অপরাধ নয়। সেটার সঙ্গে কিছুতেই এই আইনের ধারার কার্যকর করা যায় না। এই আইনকে অপব্যবহার করা হবে তাহলে। আদালত জানিয়েছে শুনানিতে।
এপ্রিম মাসেই লাভ জিহাদ বিরোধী আইন একাধিক বিজেপি শাসিত রাজ্যে কার্যকর করা হয়। তারমধ্যে গুজরাত যেমন রয়েছে। রয়েছে উত্তর প্রদেশ, অসম, মধ্য প্রদেশ, কর্নাটক। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান তো রীতি মত হুঙ্কার দিয়ে বলেছিলেন যে লাভ জিহাদ করবে তাঁকে ধ্বংস হতে হবেই। তার আগে আবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঙ্কার দিয়ে বলেছিলেন যাঁরা আমাদের বোনেদের ধর্ম হরণের চেষ্টা করবে তাঁদের রাম নাম সত্য করে ছাড়া হবে। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই হুমকি নিয়ে সরব হয়েছিলেন অন্যান্য দলের রাজনৈতিক নেতারা।
গত বছর এই লাভ জিহাদ নিয়ে গোটা দেশেই শোরগোল পড়ে গিয়েছিল। হিন্দু নারীদের জোর করে বিয়ে করে ধর্মান্তকরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠতে শুরু করে। কেরল কাণ্ডের পর গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেই ঘটনা। উত্তর প্রদেশ, বিহার, মধ্য প্রদেশ,অসম সহ একাধিক রাজ্যে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। যেখানে হিন্দু নারীদের বিয়ের ফাঁদে ফেলে ধর্মান্তকরণ করার চক্রান্ত চলছিল বলে অভিযোগ করা হয়। তারপরেই একাধিক রাজ্যে এই আইন কার্যকর করা হয়। যদিও পশ্চিমবঙ্গে এখনওএই আইন কার্যকর করা হয়নি।












Click it and Unblock the Notifications