সিএএ–এর প্রতিবাদে হায়দরাবাদে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা
সিএএ–এর প্রতিবাদে হায়দরাবাদে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শুক্রবার তিরঙ্গা যাত্রা হল হায়দরাবাদে। এআইএমএম প্রধান আসাদুউদ্দিন ওয়েইসির নেতৃত্বে এই মিছিল হয়। যেখানে হাজারেরও বেশি মানু্ষ হাতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করেন।

ইউনাইটেড মুসলিম অ্যাকশন কমিটি, যেখানে বিভিন্ন মুসলিমরা যুক্ত রয়েছেন, তাঁরা এই পদযাত্রাকে সমর্থন করে চারমিনারের কাছে সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শুক্রবার দুপুর একটা নাগাদ এই পদযাত্রা মির আলম ইদগা থেকে শুরু করে তিন কিমি রাস্তা অতিক্রম করে শাস্ত্রিপুরমে শেষ হয়।
এই পদযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। প্ল্যাকার্ড ধরে মিছিলে যোগদানকারীরা স্লোগান দিচ্ছিল, 'চলবে না চলবে না সিএএ চলবে না। হিন্দুস্তান জিন্দাবাদ’। আসাদুউদ্দিন আগেই এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য হায়দরাবাদবাসীকে আহ্বান জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications