অসমে ৩০০০ জন আটক অশান্তির ঘটনায়! গ্রেফতার কত, জানিয়ে দিল পুলিশ
গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব বিল ২০১৯ল পাশ হওয়ার পর ১২ তারিখ মধ্যরাতে তাতে শিলমোহর পড়ে যায় রাষ্ট্রপতির। এরপর থেকেই এই নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি আইনে পরিণত হয়।
গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব বিল ২০১৯ল পাশ হওয়ার পর ১২ তারিখ মধ্যরাতে তাতে শিলমোহর পড়ে যায় রাষ্ট্রপতির। এরপর থেকেই এই নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি আইনে পরিণত হয়। এদিকে, দিল্লিতে যখন এই সরকারি প্রক্রিয়া চলছে, তখন উত্তরপূর্ব জ্বলে উঠতে থাকে। অশান্তির আগুন জ্বলে ওঠে বাংলাতেও। আর তা মুহূর্তে ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লিতে। এদিকে, অসমের হিংসা ঘিরে প্রশাসনের তরফে উঠে আসছে বেশ কিছু পরিসংখ্যানমূলক তথ্য।

কী ঘটেছিল অসমে
অসমে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রীতিমতো উত্তপ্ত ছিল অসম। গত ১১ ডিসেম্বর থেকে সেখানে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হতে থাকে। বিক্ষোভকারীদের দাবি ছিল এই বিল অসমে বহিরাগতদের প্রবেশে মদত দেবে। যার জেরে তাঁরা জীবিকা অর্জনে সমস্যায় পড়বেন। আর তার জেরেই শুরু হয় প্রতিবাদ। পরে বিক্ষোভ পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।

৩০০০ জনকে আটক করা হয়েছে
গোটা ঘটনায় আটক হয় ৩০০০ জন। মোট ১৩৬ টি মামলা অসমের ঘটনায় দায়ের করা হয়েছে। এদিন এই তথ্য জানানো হয়েছে অসম পুলিশের তরফে। অসম পুলিশ জানিয়েছে মোট ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে হিংসায় উস্কানির অভিযোগ রয়েছে।

৬ নয় ৪ জনের মৃত্যুর দাবি অসম পুলিশের
অসম পুলিশের তরফে জানানো হয়েছে ৬ জন নয়, অসমের অশান্ত পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও পুলিশ জানিয়েছে , গোটা ঘটনার তদন্তে নেমে তাঁরা আরও কিছু জনকে গ্রেফতার করতে চলেছে। বেশ কয়েকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসায় তদন্তে সুবিধা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications