নমস্তে ট্রাম্প: চিন্তার ভাঁজ মোদীর কপালে, ট্রাম্পের ভারত সফরের দিনই সিএএ নিয়ে উত্তপ্ত দিল্লির রাজপথ!

সোমবারও সিএএ বিরোধী ও সিএএ সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে দিল্লিতে। আজ সকালে দিল্লির মৌজপুর এলাকায় সিএএ নিয়ে বিবাদ বাধে দুই পক্ষের। এর পর একে অপরের উপর পাথর ছুঁড়তে থাকে দুই পক্ষই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। সেই এলাকার মেট্রে স্টেশনগুলিকেও বন্ধ করে দেওয়া হয়।

শাহিনবাগের পর দিল্লির জাাফরাবাদে শুরু সিএএ বিরোধী প্রতিবাদ

শাহিনবাগের পর দিল্লির জাাফরাবাদে শুরু সিএএ বিরোধী প্রতিবাদ

শাহিনবাগের পর দিল্লির জাাফরাবাদে শুরু হয়েছিল সিএএ বিরোধী প্রতিবাদ যার জেরে দিল্লির স্বাভাবিক জনজীবন খানিকটা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে রবিবার সকাল থেকেই। আর সকাল গড়িয়ে বিকেল হতেই জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে শুরু হয় সংঘর্ষ। ট্রাম্পের ভারত সফরের আগের দিন রাজধানী দিল্লিতে এমন অশান্ত পরিস্থিতিতি নিঃসন্দেহে একটি বড় বিষয় হয়ে দাঁড়ায় মোদী সরকারের জন্য। সেই সংঘর্ষ আজও জারি থাকায় মোদী প্রশাসনের কপালে চিন্তার ভআঁজ বেড়েছে কয়েক গুণ।

সিএএ বিরোধী বিক্ষোভের জেরে মোবাইল পরিষেবা বন্ধ আলিগড়ে

সিএএ বিরোধী বিক্ষোভের জেরে মোবাইল পরিষেবা বন্ধ আলিগড়ে

সিএএ পাশ হওয়ার কয়েক মাস চলে গেলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই ইস্যুতে। এই অবস্থাতেই রবিবার সিএএ বিরোধী সমাবেশ থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের আলিগড়েও। এদিন শহরের উপরকোট কোতয়ালি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশের দিকে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি বেশ কিছু দোকানেও আগুন লাগানো হয়। বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই সেখানে ফের একবার ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

ভারত সফরকালে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উত্থাপন করবেন ট্রাম্প

ভারত সফরকালে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উত্থাপন করবেন ট্রাম্প

এদিকে ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উত্থাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ সূত্রে এমনটাই জানানো হয়। পাশাপাশি তাদের তরফে বলা হয়, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের প্রতি আমেরিকার শ্রদ্ধা রয়েছে। প্রসঙ্গত, ট্রাম্পের সফরকালে সিএএ ও এনআরসি নিয়ে দুই দেশের প্রধানদের মধ্যে কথা বার্তা হবে কি না জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের এই কথাগুলি বলা হয়।

গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলে ধরবেন ট্রাম্প

গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলে ধরবেন ট্রাম্প

এই বিষয়ে হোয়াইট হাউজের এক আধাকারিক বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে এবং তারপরে অবশ্যই ব্যক্তিগতভাবে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলে ধরবেন। পাশাপাশি এই বিষয়ে পারস্পরিক ভাগিদারি ও সম্পর্কের কথাও বলবেন। বিশেষত তিনি ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত ইস্যু ও বাকি বিষয়গুলি উত্থাপন করবেন। এই প্রশাসনের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সিএএ নিয়ে আলোচনা হবে মোদী ও ট্রাম্পের মধ্যে?

সিএএ নিয়ে আলোচনা হবে মোদী ও ট্রাম্পের মধ্যে?

তবে ট্রাম্প এই বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর সামনে উত্থাপন করবেন কি না তা স্পষ্ট ভাবে না জানালেও আধিকারিক বলেন, 'আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সাথে তাঁর বৈঠকে এই বিষয়গুলি সম্পর্কে কথা বলবেন। তিনি নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দেবেন যে বিশ্ব তার গণতান্ত্রিক ঐতিহ্যকে ধরে রাখতে, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধা অব্যাহত রাখতে ভারতের দিকে তাকাচ্ছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+