নেতাজির শ্রদ্ধার্ঘ্যে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো, বাতিল করল কেন্দ্র!
ফের কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। ২৬ জানুয়ারি রাজ্য সরকারের তরফে পাঠানো ট্যাবলো বাতিল করে দিল কেন্দ্র। মূলত রাজ্য এবারে নেতাজিকে নিয়ে ট্যাবলো পাঠাবে বলে প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তা বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে দ্বিতীয়বার বছর প্রজাতন্ত্র দিবসে থাকছে না বাংলার কোনও ট্যাবলো।

এমনটা যে হতে পারে তার আঁচ আগেই পাওয়া গিয়েছিল, কারণ এই ট্যাবলো পাঠানো নিয়ে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়। এবার পাঁচ ছয়টি বৈঠক হয়ে গিয়েছে। তারপরেও কোনও উচ্চবাচ্য নেই কেন্দ্রের। এতদিন পরেও উত্তর নেই মানে স্পষ্ট যে আবারও বাংলা থাকবে না ছাব্বিশের মঞ্চে।
জানা গিয়েছে যেহেতু এই বছর নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী তাই সম্মান জানাতে বেশ সুন্দর পরিকল্পনা করেছিল বাংলা। স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা, থ্রিডি নকশায় নেতাজির পতাকা উত্তলনের ছবির পাশাপাশি রবীন্দ্রনাথ , গান্ধীজি এবং আজাদ হিন্দের সঙ্গে নেতাজির ছবি দিয়ে ট্যাবলো সাজানোর কথা বলেছিল বাংলা। বাজত 'কদম কদম বাড়ায়েজাও'। এসবে রাজি নয় কেন্দ্র।
২০২০ সালে রাজ্যের পাঠানো বিষয়গুলি ছিল, কন্যাশ্রী, সবুজশ্রী, জল ধরো জল ভরো। এসব বাতিল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০২০ সালের ট্যাবলো রাজনৈতিক কারণে বাতিল হতে পারে যদিও তা হওয়া উচিত নয় কিন্তু এবারের ট্যাবলো বাতিলের কোনও যুক্তি দেখছেন না তাঁরা, তবে নেতাজিকে নিয়ে রাজনৈতিক লড়াই রাজ্য কেন্দ্রের শুরু হয়েছে তা স্পষ্ট হয়ে গেল এই ঘটনা থেকেই।












Click it and Unblock the Notifications