চারমাসের ব্যবধানে ফের দিল্লিতে ট্যাক্সির মধ্যে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
নয়াদিল্লি, ১১ এপ্রিল : সারা দেশে ফের একবার মুখ পুড়ল দেশের রাজধানী নয়াদিল্লির।
পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় ফের একটা ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই নিয়ে চার মাসের মধ্যে দ্বিতীয়বার দিল্লিতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটল। আর এবারও ট্যাক্সিচালকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠেছে।

গতকাল পুলিশ জানিয়েছে, গতকাল ৩২ বছর বয়সী এক মহিলা দিল্লি মেট্রো স্টেশন থেকে একটি প্রাইভেট ট্যাক্সিতে উঠলে কিছুদূর নিয়ে গিয়ে এক নির্জন জায়গায় তাঁকে ধর্ষণ করে চালক। পরে মহিলার অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, শপিং মলে কাজ শেষ করে বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ মধু বিহার আবাসনে যাওয়ার জন্য আক্রান্ত মহিলা দ্বারকা স্টেশন থেকে হলুদ-কালো ট্যাক্সিতে ওঠেন।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার আরএ সঞ্জীব জানান, ধৃত রমেশ কুমার (৩৮) নামে ওই ট্যাক্সিচালক অন্য একজন যাত্রীকে মাঝে তুললেও রাজপুরীর কাছে তাঁকে নামিয়ে গাড়িতে জ্বালানি ভরতে হবে বলে ওই মহিলাকে জানায়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
সেইসময় পাশ দিয়ে বাইকে একজন যাচ্ছিলেন। তিনি গিয়ে টহলরত পুলিশভ্যানে খবর দেন। পুলিশ এসে পৌঁছতে না পৌঁছতেই অভিযুক্ত চালক মহিলাকে ট্যাক্সিতে নিয়ে পালাতে যান। এরপর কিছুটা যেতে না যেতেই ট্যাক্সিচালককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক নজফগড়ের বাসিন্দা। সে ১৯৯৬ সাল থেকে ট্যাক্সি চালাচ্ছে।
প্রসঙ্গত, গতবছরের ৫ ডিসেম্বর দিল্লিতেই ট্যাক্সিচলকের হাতে এক মহিলা ধর্ষিতা হন যে মামলাটি এখন আদালতের বিচারাধীন।












Click it and Unblock the Notifications