সনাক্ত হয়নি অন্য ভ্যারিয়ান্ট, দেশে ব্রেকথ্রু সংক্রমণের পেছনে কারণ ডেল্টা–আলফা ভ্যারিয়ান্ট

দেশে ব্রেকথ্রু সংক্রমণের পেছনে কারণ ডেল্টা–আলফা ভ্যারিয়ান্ট

দেশজুড়ে ব্রেকথ্রু সংক্রমণের পেছনে কোনও নতুন ভাইরাসের স্ট্রেইন নেই বরং ডেল্টা ও আলফা ভ্যারিয়ান্টের কারণেই দেশে রেকর্ড করোনা ভাইরাসের ব্রেকথ্রু সংক্রমণ দেখা দিয়েছে। জানিয়েছেন বায়োটেকনোলজি বিভাগের কর্মকর্তারা।

দায়ী নয় অন্য কোনও ভ্যারিয়ান্ট

দায়ী নয় অন্য কোনও ভ্যারিয়ান্ট

ডিবিটির সচিব রেণু স্বরূপ সোমবার বলেন, '‌সিক্যুয়েন্স করা এখনও পর্যন্ত সব ব্রেকথ্রু সংক্রমণে অন্য কোনও ভ্যারিয়ান্ট সনাক্ত করা যায়নি ডেল্টা ছাড়া এবং কিছু কিছু কেসে আমরা দেশে আলফা ভ্যারিয়ান্টও লক্ষ্য করেছি।'‌ ‌প্রসঙ্গত, ভ্যাকসিনের ফলে শরীরে যে সুরক্ষা কবচ তৈরি হয় তা নতুন ভ্যারিয়ান্ট ভেঙে দেওয়ার ফলে ব্রেকথ্রু সংক্রমণ দেখা দেয়। এটা বেশিরভাগ টিকাকরণ হয়ে গিয়েছে এমন মানুষদের মধ্যেই দেখা দিচ্ছে।

 দায়ী ডেল্টা

দায়ী ডেল্টা

ভারতে উচ্চহারে ব্রেকথ্রু সংক্রমণ দেখা গিয়েছে। এ বিষয়ে ভারতের সার্স-কোভ২ জেনোমিক্স কনসোর্টিয়াম (‌ইনসাকোগ)‌ গত সপ্তাহেই জানিয়েছে যে টিকাকরণ দেশে রোগের তীব্রতা, হাসপাতালে ভর্তি ও মৃত্যু হ্রাস করতে কার্যকরী ভূমিকা দেখিয়েছে। ব্রেকথ্রু সংক্রমণের জেনোমিক সিক্যুয়েন্সে তীব্র সংক্রমণযুক্ত ডেল্টা ভ্যারিয়ান্টকেই কারণ হিসাবে দায়ী করা হয়েছে। ইনসাকোগ বলেছে, '‌এখনও পর্যন্ত ভারতে ব্রেকথ্রু সিক্যুয়েন্সিংয়ের জন্য খুব উচ্চ মাত্রায় ডেল্টা ভ্যারিয়ান্টকেই দায়ী করা হয়েছে। অন্য কোনও নতুন ভ্যারিয়ান্ট রয়েছে কিনা তার তদন্ত চলছে। এখানে উল্লেখ্য ইনসাকোগ দ্বারা সিক্যুয়েন্সের '‌ভ্যারিয়ান্টস অফ কনসার্ন'‌ এবং '‌ভ্যারিয়ান্টস অফ ইন্টারেস্ট'‌-এর ৩০,২৩০ টি নমুনার মধ্যে ২০,৩২৪ টি ডেল্টার ছিল।

এগিয়ে কেরল

এগিয়ে কেরল

ব্রেকথ্রু সংক্রমণে এগিয়ে কেরল। কেরলে টিকা নেওয়ার পরও ৪০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হওয়ায় তৈরি হয়েছে উদ্বেগের পরিস্থিতি। অধিকাংশ 'ব্রেকথ্রু' সংক্রমণ ধরা পড়েছে কেরলের পাঠানমথিট্টা জেলায়। সেখানে প্রথম টিকা নিয়ে পুনরায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৪ জন। দু'টি টিকা নিয়েই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন।

দেশের বর্তমান পরিস্থিতি

দেশের বর্তমান পরিস্থিতি

অন্যদিকে, দেশের করোনা গ্রাফ ফের নিম্নমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বেশ খানিকটা বেড়েছে সুস্থতার হারও। বিগত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ১৫৭ জন। মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। বর্তমানে দেশে মোট তিন কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত।

 টিকাকরণের ওপর জোর

টিকাকরণের ওপর জোর

বর্তমানে করোনার হাত থেকে বাঁচার জন্য টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্র সহ সবকটি রাজ্য। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এদিন ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে ৫৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৫৯৫। যার মধ্যে সাত লাখ ৯৫ হাজার ৫৪৩ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে গত ২৪ ঘণ্টায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+