ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জামুইয়ে! নদীতে পড়ল লাইনচ্যুত হওয়া একাধিক বগি, কী জানাচ্ছে রেল?
আবারও এক বড় রেল দুর্ঘটনার ছবি সামনে এল। বিহারের জামুই জেলায় সিমেন্ট বোঝাই একটি মালগাড়ির অনেকগুলি বগি লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে জসিডি-ঝাঝা রেল রুটে, বড়ুয়া নদীর উপর থাকা রেলসেতুতে। দুর্ঘটনাটিতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।

রেল সূত্রে জানা গিয়েছে যে, গতকাল রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ মালগাড়িটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটে যায়। মোট ২০টি বগির মধ্যে ১৯টি বগিই লাইনচ্যুত হয়ে যায়। তার মধ্যে ১০টি বগি সরাসরি গিয়ে নদীতে পড়ে যায় এবং আরও দু'টি বগি বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। সেই বগিগুলোর প্রত্যেকটিই সিমেন্টে ভর্তি ছিল। ফলে মনে করা হচ্ছে যে, বিপুল পপরিমানে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ক্ষয়ক্ষতি হওয়ার সঠিক পরিমাণটা এখনও জানা যায়নি।
দুর্ঘটনাটির খবর পেয়েই ঘটনাস্থলে রেল সুরক্ষা বাহিনী (RPF) ও রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা পৌঁছে যান। রাতেই সেখানে উদ্ধারকাজ শুরু হয়। যে বগিগুলি বেলাইন হয়েছিল সেগুলি সরানো এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ এখনও চলছে। এই কারণে জসিডি-ঝাঝা রুটে আপ এবং ডাউন লাইনে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। অনেকগুলি দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরেই চলছে। এমনকি বন্দে ভারত এক্সপ্রেসের মতো দ্রুতগামী ট্রেনও দেরিতে চলছে।
কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট হয়নি। রেল কর্তৃপক্ষের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। ট্র্যাকের অবস্থা, সিগন্যালিং ব্যবস্থা কিংবা মালগাড়ির যান্ত্রিক ত্রুটির কারণ এই দুর্ঘটনা ঘটেছে কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এই দুর্ঘটনার পর ফের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। চলতি বছরে একের পর এক বড় রেল দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা তো প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রেলমহল এবং সাধারণ মানুষ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications