ফের নৃশংসতা তেলেঙ্গানায়, কালভার্টের নিচ থেকে উদ্ধার মহিলার দেহ

ফের নৃশংসতা তেলেঙ্গানায়। হায়দরাবাদের উপকণ্ঠে চেভাল্লায়। এবারও কালভার্টের নিচ থেকে মহিলার দেহ উদ্ধার। মুখ থেঁতলে দেওয়া হয়েছিল। হাত বাধা ছিল দড়ি দিয়ে। তবে দেহে গয়না ছিল যথাস্থানেই।

ফের নৃশংসতা তেলেঙ্গানায়। হায়দরাবাদের উপকণ্ঠে চেভাল্লায়। এবারও কালভার্টের নিচ থেকে মহিলার দেহ উদ্ধার। মুখ থেঁতলে দেওয়া হয়েছিল। হাত বাধা ছিল দড়ি দিয়ে। তবে দেহে গয়না ছিল যথাস্থানেই। পুলিশ তদন্ত শুরু করেছে। ধর্ষণ করে খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। মহিলার পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 ফের নৃশংসতা তেলেঙ্গানায়, কালভার্টের নিচ থেকে উদ্ধার মহিলার দেহ

এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে গত কয়েকমাস আগে ২৬ বয়র বয়স্ক দিশার পরিণতির কথা। তাঁকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

দিশার দেহও পাওয়া গিয়েছিল কালভার্টের নিচ থেকে। তবে তাঁর দেহ ছিল পোড়া। এরপর সন্দেহ ভাজন ৪ জনকে গ্রেফতারও করে পুলিশ। তবে পুলিশের দাবি তাদের হেফাজত থেকে পালানোর সময়, গুলিতে চারজনেরই মৃত্যু হয়েছে।

চেভাল্লা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহের ফরেনসিক পরীক্ষাও করা হচ্ছে। পুলিশের তরফ থেকে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সামশাবাদের ডিসিপি এন প্রকাশ রেড্ডি জানিয়েছেন মহিলার বয়স হতে পারে ২৫-৩০ বছরের মধ্যে। পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে দেহ কালভার্টের নিচে ফেলে রেখে যাওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+