বিশ্বকাপে পাক-বধ নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে উচ্ছ্বসিত টুইট অমিতের! অভিনন্দন রাজনাথের
বিশ্বকাপের রণাঙ্গনে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে কাশ্মীর সীমান্তের দুই পারেই ছিল চরম উত্তেজনা। সবুজ বাহিনীকে ওল্ড ট্র্যাফোর্ডে 'মেন ইন ব্লু' দুরমুশ করার পর ১৩০ কোটির দেশ ভারত ফের একবার অকাল দিওয়ালিতে মেতে উঠেছিল ১৬ জুন রাতে। উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি দেশের নেতা মন্ত্রীরাও।
|
অমিত শাহ
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জয়ের পর টুইটবার্তায় অভিনন্দন জানান বিরাটবাহিনীকে। অমিত শাহের টুইট বার্তায় উঠে আসে 'সার্জিক্যাল স্ট্রাইক' এর প্রসঙ্গ। অমিত শাহ টুইটে লেখেন, ' ভারতের তরফে আরও একটা স্ট্রাইক পাকিস্তানে। ফলাফল একই..' উল্লেখ্য, সার্জিক্যাল স্ট্রাইকে যেভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে জঙ্গিদের দুরমুশ করা হয়েছে, সেই প্রসঙ্গকেই ফের একবার তুলে ধরছেন অমিত শাহ।
|
রাজনাথ সিং
রাজনাথ সিংও এদিন অভিনন্দন জানিয়েছেন টিম ইন্ডিয়াকে। পাকিস্তানকে বিশ্বকাপে ৭ বার হারাবার পর ভারতের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ।
|
কিরেন রিজিজু
এদিকে , কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও ভারতের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত প্রসংশা করে, টিমকে অভিনন্দন জানান। প্রসঙ্গত ম্য়াঞ্চেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে ৮৯ রানে পাকিস্তানকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে বিরাট বাহিনী। দেশের এই জয়ে গা ভাসিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী।












Click it and Unblock the Notifications