জেএনইউ-র পর দিল্লি বিশ্ববিদ্যালয়েও ধাক্কা এবিভিপি-র, হাতছাড়া হল ছাত্র সংসদের দুই গুরুত্বপূর্ণ পদ
জেএনইউ-র পর এবার দিল্লি বিশ্ববিদ্যালয়েও ধাক্কা খেল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপকভাবে ফিরে এল ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া
জেএনইউ-র পর এবার দিল্লি বিশ্ববিদ্যালয়েও ধাক্কা খেল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপকভাবে ফিরে এল ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনএসইউআই। ছাত্র সংসদের মূল দুটি আসন সভাপতি ও সহসভাপতির পদই জিতে নিল এনএসইউআই। চারবছর বাদে এই দুটি পদ হাতছাড়া হল এবিভিপির।

এদিকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকেরও পদ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় চাপান উতোর। এনএসইউআই-র অভিযোগ, এই দুটি পদের ভোটগণনার সময়ে গণনাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই দুটি পদের ফলাফলের ওপর স্থগিতাদেশ ও পুনর্গণনার দাবিতে এনএসইউআই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর।

মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট পড়েছিল মোট ৪৩ শতাংশ। সভাপতির পদের মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন এনএসইউআই-এর রকি তুসীদ ও এবিভিপির রজত চৌধুরী। বুধবার গণনার শেষ হাসি হাসলেন রকিই। অপরদিকে সহসভাপতি পদে এনএসইউআই-এর কুণাল সেহরাওয়াত জয়ী হয়েছেন। এনএসইউআই-এর এই জয়ের পর কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
Congratulations @nsui on a well-deserved victory, and a historic comeback to Delhi University. Our best wishes to you. #DUSUelection2017 https://t.co/OBGtL6fppi
— Congress (@INCIndia) September 13, 2017
গত বছর ছাত্র সংসদ নির্বাচনে চারটির মধ্যে তিনটি আসনই ধরে রেখেছিল এবিভিপি। এনএসইউআই পেয়েঠিল শুধুমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক পদটি। তার আগে ২০১৪ সালে সবকটি আসনেই জয়ী হয়েছিল এবিভিপি। অপরদিকে এনএসইউআই ২০০৭ সালের পর এবারই এতভাল ফল করতে পারল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications