২৪ ঘন্টার মধ্যেই ফের কম্পন! আতঙ্ক ছড়াল রাজধানীতে
২৪ ঘন্টার মধ্যেই ফের ভূমিকম্প অনুভূত রাজধানীতে। হরিয়ানার ঝাঝড়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গিয়েছে।
২৪ ঘন্টার মধ্যেই ফের ভূমিকম্প অনুভূত রাজধানীতে। হরিয়ানার ঝাঝড়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বলে জানা গিয়েছে। সকাল ৬.২৮-এ ভূমিকল্প অনুভূত হয়। রিখটার স্কেলের ভূমিকম্পের পরিমাপ ছিল ৩.৭।

রবিবার বিকেল ৪.৩৭ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি। এক্ষেত্রে দিল্লির পাশাপাশি এনসিআর এলাকাতেও কম্পন অনুভূত হয়। এক্ষেত্রেও হরিয়ানার ঝাঝড়ে ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে ছিল উৎসস্থল। রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল ৩.৮।












Click it and Unblock the Notifications