পুলওয়ামার মতো আরও এক জঙ্গিহানার 'ব্লু প্রিন্ট ' তৈরি! গোয়েন্দাদের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
২০১৯ সালের শুরুতেই এদেশ দেখেছিল কাশ্মীরের বুকে ভয়াবহ বিস্ফোরণ । যার জেরে কাশ্মীরের মাটিতে শহিদ হন ৪৩ জন সিআরপিএফ জওয়ান।
২০১৯ সালের শুরুতেই এদেশ দেখেছিল কাশ্মীরের বুকে ভয়াবহ বিস্ফোরণ । যার জেরে কাশ্মীরের মাটিতে শহিদ হন ৪৩ জন সিআরপিএফ জওয়ান। পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে সেই বীভৎস হামলার ছবিই পের উপত্যকায় তুলে ধরতে চাইছে জঙ্গিরা। এবার পুলওয়ামার মতোই আর এক ঘটনা কাশ্মীরের বুকে তৈরি করতে সম্পন্ন করার দিকে এগোচ্ছে জঙ্গিরা।

গোয়েন্দা রিপোর্ট কী বলছে?
পুলওয়ামার বুকে ৪৩ জন বীর সেনাকে নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আরও একবার সেই ছকেই আইইডি বিস্ফোরণ করার গেমপ্ল্যানে রয়েছে জঙ্গিরা। এমনই তথ্য উঠে আসছে গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্টে।

স্নিপার সেল কাজ করছে!
জঙ্গিদের এই নিশানার লক্ষ্য কেবলমাত্রা ভারতীয় সেনা। আর তার জন্য স্নিপার সেলকে কাজে লাগিয়েছে পাকিস্তানি জঙ্গিরা। ৬ থেকে ৮ জন জঙ্গির একটি দল রীতিমতো তৈরিহয়ে রয়েছে এই বিস্ফোরণ ঘটানোর জন্য।

কবে হতে পারে এই আক্রমণ?
জঙ্গি নেতা বুরহান ওয়ানির এনকাউন্টার হয়েছিল ২০১৬ সালের ৮ জুলাই। আর সেইদিনই ভারতীয় সেনার ওপর হামলা চালাতে ফের আইইডি বিস্ফোরণের ছক কষছে জঙ্গিদের দল। আর সেকারণেই কাশ্মীর জুড়ে রয়েছে কড়া নিরাপত্তার চাদর।












Click it and Unblock the Notifications