Vande Bharat Express: আরও একটা বন্দে ভারত, শনিতেই উদ্বোধন মোদীর! কোন রুটে ছুটবে এই ট্রেন?
Vande Bharat Express: দেশের রেলপথে (Indian Rail) ছুটবে আরও একটি বন্দে ভারত। মিরাট-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসের সময় সরণী প্রকাশ করল ভারতীয় রেল। মিরাট এবং লখনউয়ের মধ্যে প্রায় ৫৬০ কিলোমিটার দূরত্ব। আর এই দীর্ঘ রুট মাত্র আট ঘণ্টায় পাড়ি দেবে ভারতের প্রথম এই সেমি বুলেট ট্রেন।
দীর্ঘ এই যাত্রায় একাধিক স্টপেজও রয়েছে। রেলের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরাট-লখনউয়ের মধ্যে হাপুর, মোরাদাবাদ এবং বেরেলিতে স্টপেজ দেওয়া হবে। আগামী ৩১ অগাস্ট অর্থাৎ শনিবার ভার্চুয়াল ভাবে নয়া এই বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর সময় সরণিতে একাধিক বদল হতে পারে বলে খবর।

Vande Bharat Express: প্রথম দিন কখন ছুটবে এই ট্রেন?
প্রথমদিন সকাল 6:35 মিনিটে মিরাট থেকে এই ট্রেন ছুটবে (Vande Bharat Express)। এরপর বেরেলি পৌঁছবে 10:06 মিনিটে, লখনউ পৌঁছবে দুপুর 2:10 মিনিটে। সেদিনই এই ট্রেন ফের মিরাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, লখনউ থেকে দুপুর ২ টো বেজে ৫০ মিনিটে ছেড়ে যাবে।
এরপর বেরেলি পৌঁছবে সন্ধ্যা 6:04 মিনিটে। রাত ১০টায় মিরাটে পৌঁছবে দেশের অন্যতম সেরা এই দ্রুতগামীর ট্রেন। এখনও [পর্যন্ত যা খবর, বন্দে ভারত এক্সপ্রেসটি সপ্তাহে ছয়দিন চলবে। মুরাদাবাদে পাঁচ মিনিট, বাকি সমস্ত স্টেশনে দু'মিনিট করে দাঁড়াবে ট্রেনটি।
Vande Bharat Express: কত ভাড়া হবে?
এখনও পর্যন্ত নয়া এই বন্দে ভারতের (Vande Bharat Express) ভাড়া চূড়ান্ত করা হয়নি। তবে আধিকারিকরা জানাচ্ছেন, মিরাট এবং লখনউয়ের মধ্যে এসি চেয়ার কারের ভাড়া ৯২০ টাকা থেকে ৯৩০ টাকার মধ্যে হতে পারে। অন্যদিকে এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১৫৯০ থেকে ১৬১০ টাকার মধ্যে হতে পারে। তবে এই বিষয়ে জাবতীয় তথ্য সেপ্টেম্বরের শুরুতেই জারি করা হতে পারে বলে খবর।
সিনিয়ার ডিসিএম অদিত্য গুপ্তা 'অমর উজালা' অনলাইন নিউজ পোর্টালে জানিয়েছেন, প্রাথমিক ভাবে লখনউ-মিরাট বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) চালানোর সময়সূচি প্রকাশ করা হয়েছে। আর তা হয়েছে আগামীকাল ৩১ অগাস্টের জন্য।
উদ্বোধনের পর ট্রেনের নম্বর, ভাড়ার তালিকা পাকাপাকি ভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। যা খবর, আগামী ১ লা সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে এই রুটে নয়া এই বন্দে ভারত ছুটবে।












Click it and Unblock the Notifications