রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে আরও এক, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের
রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে আরও এক, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের
রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরো একজন। দিল্লির লাজপত নগর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এর আগে একজন দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন। তিনিও ওই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দেশের একাধিক রাজ্যে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।

একের পর এক সংক্রমণ বাড়ছে দেশে। মাঙ্কিপক্স সংক্রমণ সন্দেহে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। গতকয়েক দিনে দেশের একাধিক রাজ্যে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। কেরল থেকে সেটা ছড়িয়ে পড়েছে রাজধানী িদল্লতে। সেখানে ইতিমধ্যেই একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এছাড়া তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশে মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেেক। যদিও তাঁদের পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কোনও বিদেশ সফর করেননি। গিয়েছিলেন হিমাচল প্রদেশের সিমলায়। সেখান থেকে আসার পরেই তাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। তারপরেই দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তারপরে রাজধানী দিল্লিত মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে আরো একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। দিল্লির লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রোগীর প্রচণ্ড জ্বর তার সঙ্গে গোটা গাটে ফুসকুড়ি মত বেরিয়েছে। আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে।
এদিকে তেলঙ্গানায় গত পরশু অর্থাৎ রবিবার এক ব্যক্তি মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তরপরে আবার মঙ্গলবার উত্তরপ্রদেশ এবং বিহারে দুই রোগী মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে উদ্বেগ বেড়েছে দেশে। কেরলে ইতিমধ্যেই ৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। দেশে এখনো পর্যন্ত ৪ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। বাকিদের পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। এদিকে মাঙ্কিপক্স নিয়ে আগেই সতর্কতা জারি করেছিল হু।












Click it and Unblock the Notifications