কেরলে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ, আক্রান্তের সংখ্যা বেড়ে ৭
কেরলে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ, আক্রান্তের সংখ্যা বেড়ে ৭
কেরলে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। আরও একজন মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে। মালপ্পুরমে মাঙ্কিপক্সের সংক্রমিত হয়েছেন ৩০ বছরের এক ব্যক্তি। কয়েকদিন আগেই তিনি আরব থেকে দেশে ফিরেছিলেন। এই নিয়ে কেরলে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬।

কেরলে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। একে একে সংক্রমিত হচ্ছেন একাধিক ব্যক্তি। ইতিমধ্যেই মাঙ্কিপক্সে কেরলে ২২ বছরের এক যুবক মারা গিয়েছেন। ত্রিশূরের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আরব থেকে উপসর্গ লুকিয়ে দেশে ফিরেছিলেন সেই যুবক। দেশে ফেরার পর একাধিক উপসর্গ তাঁর শরীরে দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ত্রিশূরের হাসপাতালে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।
তারপরে আবার কেরলে মাঙ্কিপক্সের সংক্রমণের হদিশ মিলেছে। তিনিও সদ্য আরব থেকে এসেছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি গত ২৭ জুলাই আরব থেকে কোঝিকোড়ে বিমানবন্দরে অবতরণ করেন। তারপরেই তাঁর শরীরে উপসর্গ দেখা দিয়েছিল। এদিকে কেরলে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেখানে টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। মাঙ্কিপক্স মোকাবিলায় কাজ করছে টাস্ক ফোস্ট।
এদিকে আবার আজ রাজধানী দিল্লিতে এক নাইজেরিয়ানের শরীরে মাঙ্কিপক্সে সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আরও ২ আফ্রিকানের শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দিয়েছে রাজধানী দিল্লিতে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। এই নিয়ে দেশে মোট মঙ্কিপক্সে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৭। এছাডাও একাধিক রাজ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে শুরু করেছে। অনেকেই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications