আবার অসমে গণহিংসা, পিটিয়ে মারা হল এক শূকর ব্যবসায়ীকে, আহত আরও ৩

আসামে আরও এক গণপ্রহারের ঘটনা। গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হল ১ শূকর ব্যবসায়ীকে। আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী বলছেন মহাকাশে পারি দেওয়ার কথা, অথচ দেশে চলছে মধ্যযুগীয় বর্বরতা! ফের, আসামে গণহিংসার বলি হলেন এক ব্যাক্তি। বিশ্বনাথ জেলায় এক শূকর ব্যবসায়ীকে গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হল। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ভোরের ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

আসামে ফের গণহিংসা, পিটিয়ে মারা হল এক শূকর ব্যবসায়ী

জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে একটি মোটরভ্যানে করে বিশ্বনাথের এক জায়গায় ওই চার ব্যাক্তি শূকর আনতে যাচ্ছিলেন। সুটিয়ার কাছে ডিপলোঙা টি এস্টেটের পাশে তাদের পথ আটকায় একদল উন্মত্ত জনতা। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড, দা। গরুচোর সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয়।

বেশ খানিকক্ষণ পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। হাসপাতালে মৃত্যু কোলে ঢলে পড়ান দেবেন রাজবংশী নামে এক ব্য়ক্তি। বাকি তিনজন - ফুলসেন সাহু, বিজয় নায়েক ও পুজেন রাজবংশীর অবস্থাও আশঙ্কাজনক।

জানা গিয়েছে তারা বারবার নিজেদের শূকর ব্য়বসায়ী বলে পরিচয় দিলেও গ্রামবাসীরা কিছু না শুনে তাদের গরুচোর হিসেবে প্রহার করতে থাকে। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক কালে ওই এলাকায় বেশ কয়েকটি গরুচুরির ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে আসামের কার্বি আংলং জেলার ডোকমোকায় শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল এক যুবককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+