বুলডোজার দিয়ে ঘর-বাড়ি ভাঙার মধ্যেই দিল্লিতে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন
বুলডোজার দিয়ে ঘর-বাড়ি ভাঙার মধ্যেই দিল্লিতে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন
দিল্লির (Delhi) জাহাঙ্গীরপুরীতে বুলডোজার দিয়ে বাড়ি-ঘর ভাঙার মধ্যেই ফের বড় অগ্নিকাণ্ডের ঘটনা। পূর্ব দিল্লির গাজিপুরের জাম্পিং ইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের (fire) ঘটনায় ওই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ধোঁয়াশা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে গিয়েছে দমকলের ৮ টি ইঞ্জিন। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন ওই এলাকায় ২৮ মার্চের পর থেকে এটি আগুন লাগার তৃতীয় ঘটনা।

২৮ মার্চ বড় অগ্নিকাণ্ডের ঘটনা
সাম্প্রতিক সময়ে দিল্লিতে সব থেকে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২৮ মার্চ, গাজিপুরে। যার জেরে প্রায় তিনদিন ধরে এলাকা ধোঁয়ায় ঢেকে ছিল। গাজিপুর ছাড়াও কোন্ডলি, পাটপারগঞ্জ, আইপি এক্সটেনশন, কৌশাম্বি, খোদা এবং সংলগ্ন উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। সব এলাকাই ধোঁয়া ঢেকে ছিল। আগুন লাগার প্রায় ৫০ ঘন্টা পরে তা নিয়ন্ত্রণে এসেছিল।

১০ এপ্রিল আগুন
পরবর্তীতে প্রায় একই জায়গায় আগুন লাগে ১০ এপ্রিল। যা নিয়ন্ত্রণে আনতে প্রায় তিনঘন্টা সময় লাগে দমকলের। ২০১৭ সালের সেপ্টেম্বরে ওই এলাকায় অন্য একটি দুর্ঘটনা ঘটে। ময়লা ফেলায় জায়গায় ধস নামায় ২ জনের মৃত্যু হয়। সেই কারণে সেই সময় নতুন করে ময়লা ফেলার কাজ বন্ধ রাখা হয়েছিল। এরপর থেকে পূর্ব দিল্লি পুরসভা রানি খেরা, সনিয়া বিহার এবং ঘোন্ডায় বজ্র সরাচ্ছিল। কিন্তু স্থানীয়রা প্রবল বাধা তৈরি করেন। এছাড়াও ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালও পুরসভার কাজে অসন্তেআষ প্রশা করেছিল।

ময়লা ফেলার জন্য নতুন জায়গার খোঁজ
পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিদিন প্রায় ২ হাজার টন জঞ্জাল ফেলার জন্য নতুন জায়গা খুঁজছে। কেননা গত প্রায় ৩৮ বছর ধরে গাজিপুরে ময়লা ফেলা হচ্ছে। গাজিপুরের ওই এলাকা জঞ্জালে পরিপূর্ণ। সেখানে প্রায় ১৪ মিলিয়ন টন ময়লা জমা করা হয়েছে বলেই মনে করছে প্রশাসন।
পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিজেপির দখলে রয়েছে। যে কারণে আপের তরফ থেকে সেই বিজেপিকেই নিশানা করে বলা হয়েছে তারা এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছে না। দিল্লি পুরসভার সঙ্গে দিল্লি সরকারের যোগাযোগ রক্ষাকারী আপ নেতা দুর্গেশ পাঠক এই অভিযোগ করেছেন।

বেশি তাপমাত্রার জন্যই আগুন
তবে কর্তৃপক্ষের তরফে এলাকায় বারেবারে আগুন লাগার ঘটনার পিছনে বেশি তাপমত্রাকেই দায়ী করা হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বেলক ৪ টে নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। তারপরেই সেখানে দমকলরে আটটি ইঞ্জিন যায়। আগুন নেভানোর কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications