২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৪

২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৪

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প অনুভূত হল জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কাশ্মীরের হানলে থেকে ৩০০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের উৎসস্থল। পাকিস্তান, আফগানিস্তান, তাজাখস্তান এবং চিনেও অনুভূত হয়েছে কম্পন।

 কাশ্মীরে ভূমিকম্প

কাশ্মীরে ভূমিকম্প

মৃদু হলেও ফের ভূমিকম্প অনুভূত হল কাশ্মীরে। রিখতার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। । কাশ্মীরের হানলে থেকে ৩০০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল কম্পনের উৎসস্থল। বড কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পর পর কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও

কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও

কাশ্মীরের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানেও। এমনকী আফগানিস্তান, চিন এবং তাখাখস্তানেও কম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা বেশি না থাকলেও বিস্তৃতি অনেকটা বেশি ছিল বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 লাদাখে কম্পন

লাদাখে কম্পন

গতকাল রাত ৮টা ১৫ মিনিট নাগাদ লাদাখে অনুভূত হয়েছিল ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল কারগিল। তার কিছুক্ষণ আগেই বিকেল ৩টে নাগাদ দিল্লিতে কম্পন অনুভূত হয়। তার উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক। এপ্রিল মাস থেকে ১২ বার কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। তারমধ্যে ৮টি ভূমিকম্পের উৎসস্থল ছিল রোহতক।

 কম্পন উত্তর পূর্বের রাজ্যেও

কম্পন উত্তর পূর্বের রাজ্যেও

এর আগেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে কাশ্মীর এবং গুজরাতে। এমকী উত্তর পূর্বের রাজ্য মণিপুর, অসম, মেঘালয়েও অনুভূত হয়েছে ভূমিকম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+