ফের দিল্লিতে ভয়াবহ আগুন, প্লাস্টিকের কারখানার আগুন নেভানো পৌঁছল দমকলের ২৭টি ইঞ্জিন

ফের একবার দিল্লিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা সামনে এল। এদিন শনিবার রাত ৯:১০ মিনিট নাগাদ আগুন লাগে দিল্লির নারেলা এলাকার একটি প্লাস্টিকের কারখানায়। এবং দাহ্য বস্তু ভিতরে থাকায় খুব তাড়াতাড়ি আগুন মারাত্মক আকার ধারণ করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৫ থেকে ২৭ টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুন্ডকা এলাকায় আগুন লেগে ২৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং এখন‌ও বহু মানুষ নিখোঁজ।

ফের দিল্লিতে ভয়াবহ আগুন, এবার নারেলা এলাকা

এদিন নারেলা এলাকায় আগুন লাগার খবর দমকলের কাছে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর প্রায় ২৭ টি গাড়ি এসে আগুন নেভানোর কাজে নেমে পড়ে।

দমকল সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিকের কারখানায় ভিতরে কেউ আটকে নেই। তবে চারদিক থেকে আগুন নেভানোর কাজ জোরকদমে চলছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় তা সময় বলবে।

দমকল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিক কারখানার কাছেই একটি ট্রান্সফর্মার ছিল। সম্ভবত সেখান থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

পশ্চিম দিল্লির মুন্ডকায় ভয়ানক আগুন লাগার পরের দিনই ফের দিল্লিতে আর এক জায়গায় আগুন লাগার খবর সামনে আসায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশাসনের যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+