বিয়েতে পেট্রোল উপহার দেওয়াই কি এখন ট্রেন্ড! ঘটল আরও এক ঘটনা
সামনেই কোনও বন্ধুর বিয়ে আছে? উপহারে কী দেবেন ভাবছেন? তাহলে জানিয়ে রাখা ভালো, এখন কিন্তু বিয়েবাড়ির উপহার হিসাবে একটাই ট্রেন্ড চলছে, তা হল 'পেট্রোল' উপহার দেওয়া।
সামনেই কোনও বন্ধুর বিয়ে আছে? উপহারে কী দেবেন ভাবছেন? তাহলে জানিয়ে রাখা ভালো, এখন কিন্তু বিয়েবাড়ির উপহার হিসাবে একটাই ট্রেন্ড চলছে, তা হল 'পেট্রোল' উপহার দেওয়া। দিন দিন ক্রমবর্ধমান দামে জ্বালানির 'জ্বালা ' যেভাবে মধ্যবিত্তকে ছ্যাঁকা দিচ্ছে , তাতে এমন ট্রেন্ড আসাটা অবাক করার মতো কিছু নয়!

এবার তামিলনাড়ুর কুড্ডালোরে নবদম্পতিকে মোট ৪ লিটার পেট্রোল উপহার দেওয়া হয়েছে। বর ও কনেকে ২ লিটার করে পেট্রোল উপহার দিয়েছেন তাঁদের বন্ধুরা। উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয়, এর আগেও তামিলনাড়ুতেই আরও এক বিয়ের আসরে এমন ঘটনা ঘটেছে। সেখানেও নবদম্পতিকে উপহার দেওয়া হয় ৫ লিটারের পেট্রোল।
Cuddalore: Another couple was gifted 2 litres of petrol each by their friends at their wedding on September 16. Vijay, one of the friends, says, "It was a move to make the government aware. We hope that the govt will take some measures in this regard (fuel price hike)."#TamilNadu pic.twitter.com/2XZAMsqjtP
— ANI (@ANI) September 17, 2018
উল্লেখ্য, ক্রমাগত যেভাবে পেট্রোল সহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ছে , তাতে মহার্ঘ পেট্রোল বিয়েত ইপহার দেওয়ার ভাবনা মন্দ নয়! উল্লেখ্য, এমন ভাবনায় রাজনৈতিক কটাক্ষ যেমন উঠে আসছে, তেমনই তা মশকরার বিষয়ও হয়ে উঠছে দিন দিন। ক্রমহর্ধমান পেট্রোলের দাম শেষমেশ কোথায় গিয়ে থামবে, তা নিয়ে চিন্তি সকলেই।












Click it and Unblock the Notifications