কুনোর জঙ্গলে আরও এক চিতার মৃত্যু! প্রশ্নের মুখে মোদীর Project Cheetah
Cheetah Uday dies: কুনো ন্যাশানাল পার্কে আরও একটি চিতার (Cheetah) মৃত্যু! আফ্রিকা থেকে গত কয়েকমাস আগে মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে নিয়ে আসা হয় ওই চিতাটিকে। মৃত চিতাটির নাম উদয় বলে জানা গিয়েছে। ফের একটি চিতার মৃত্যুর কারণ ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উচ্চপদস্থ আধিকারিকরা। গিয়েছেন বন দফতরের আধিকারিকরাও। এমনকি চিতা প্রজেক্টের সঙ্গে যুক্ত আধিকারিকরাও গিয়েছেন বলে জানা গিয়েছে। কীভাবে ওই চিতাটির মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

গত ২৭ দিনের মধ্যে এটি দ্বিতীয় ঝটকা। নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে কুনো ন্যাশানাল পার্কে মোট ২০ টি চিতা নিয়ে আসা হয়েছিল। যার মধ্যে আর ১৮ টি রয়ে গেল। কিন্তু একের পর এক চিতার কেন মৃত্যু তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আশার কথা যে সম্প্রতি বিদেশ থেকে আনা একটি চিতা চারটি নতুন শাবকের জন্ম দিয়েছে। আর সেগুলি ধরলে এই মুহূর্তে ভারতে চিতার সংখ্যা মোট ২২ টি।
প্রকাশিত খবর অনুযায়ী, মৃত চিতা উদয়ের শারীরিক অবস্থা সকাল থেকে হঠাত করে বদলে যায়। কিছুটা ঝিমিয়ে ছিল নাকি সে। তাতে বন্যপ্রাণী চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ পর্যন্ত দিয়েছিল। আর সেই মতো বেশ কিছু চিকিৎসাও শুরু করে ছিলেন চিকিৎসকরা।
কিন্তু ব্যর্থ হল সমস্ত চিকিৎসা। দিনের শেষে বাঁচানো গেল চিতাটিকে। উল্লেখ্য, গত ১৮ মার্চ আরও একটি চিতার মৃত্যু হয়। যার নাম ছিল শাসা। যদিও সেই চিতার মৃত্যুর কারণ হিসাবে কিডনির সংক্রমণকে দায়ী করা হচ্ছে। নামিবিয়া থেকে আনার সময় থেকেই নাকি সে অসুস্থ ছিল। এমনকি চিকিৎসাও চলছিল।

ছয় মাস আগে নামিবিয়া থেকে কুনো ন্যাশনাল পার্কে আনা আটটি চিতার মধ্যে সাশা ছিল একটিই মহিলা চিতা। তবে হঠাত করে উদয়ের মৃত্যু নানা প্রশ্ন তুলে দিচ্ছে। শুধু তাই নয়, প্রশ্নের মুখে মোদী সরকারের প্রজেক্ট চিতা। ভারতের মাটি থেকে বিপুপ্ত হয়েছে চিতা। শেষবার ১৯৪৭ সালে দেখা গিয়েছিল। রেকর্ড অনুসারে, ভারতের জঙ্গলে থাকা তিন চিতাকে গুলি করে হত্যা করা হয়। আর তা ছত্তিসগড়ের জঙ্গলে ঘটে।
Madhya Pradesh | Another Cheetah, Uday, who was brought from South Africa, has died during treatment after falling ill at Kuno National Park. Reason for death is yet to be ascertained: MP Chief Conservator of Forest JS Chauhan pic.twitter.com/2IHPMCji2L
— ANI (@ANI) April 23, 2023
নতুন করে ভারতের জঙ্গলে চিতা দেখতে পাওয়া যায় সেজন্যে প্রজেক্ট চিতা নিয়ে আসা হয়। মূলত চিতার প্রজনন ছিল এই প্রজেক্টের অন্যতম। কিন্তু একের পর চিতার মৃত্যুর পর ভারতের মাটিতে চিতার প্রজনন মুখ থুবড়ে পড়বে না তো? ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications