আরও এক ধাক্কা ইন্ডিয়া জোটে! বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বিহারের পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছে। বিহারের বিধানসভা নির্বাচন ২০২৫-এ হওয়ার কথা থাকলেও, আপের ঘোষণা এমন একটি ঘোষণা যা ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিহারে ইন্ডিয়া জোটের ঐক্যকে আরও কমজোরি করে দিতে পারে।

আপের বৈঠকে দলের সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক বিহারে দলকে শক্তিশালী করার ওপরে জোর দেন। আপের ওই বৈঠকে বিহারের ইনচার্জ আজেশ যাদবও উপস্থিত ছিলেন। সন্দীপ পাঠক বলেন, এটা বিহারের দুর্ভাগ্য যে নোংরা রাজনীতির কারণে রাজ্যটির যেখানে যাওয়া উচিত ছিল, সেখানে পৌঁছতে পারেনি।

 আরও এক ধাক্কা ইন্ডিয়া জোটে! বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা কেজরিওয়ালের

আপের তরফে বিহারের দলের নেতাদের সংগঠন সম্প্রসারণের জন্য প্রতিটি গ্রামে কমিটি গঠনের ওপরে জোর দেন। সন্দীপ পাঠক বলেন, আপ গুজরাতের মতো পূর্ণ শক্তি নিয়ে বিহারের নির্বাচনে লড়াই করবে। দলের পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের উত্তরে আপ নেতা বলেন, তাদের দল প্রথমে স্থানীয় সংস্থার নির্বহাচনবের মাধ্যমে রাজ্যে প্রবেশ করবে।

আপের বিহারে লড়াই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈয়দ শাহনাওয়াজ হুসেন বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ৪০ টি আসনের সবকটিতে লড়াই করবে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে বিজেপির কোনও অসুবিধা নেই। যারা তাদেরকে বিহারে আমন্ত্রণ জানিয়েছেন, তারাই সমস্যার মুখে পড়বেন।

আপের ঘোষণার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন, বিহারের আরজেডির সাংসদ মনোজ। তিনি বলেছেন, তারা মনে করছেন আপ নির্দিষ্ট নীতিগুলি মেনে চলবে। অন্যদিকে জেডিইউ নেতা নীরজ কুমার বলেছেন, প্রত্যেক দলেরই নিজেদেরকে সম্প্রসারণের অধিকার রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+