দলিতদের জন্য ৪ বছরে কিছুই করেননি মোদী! অপর এক বিজেপি সাংসদের পত্রবোমা

দলেই ফের পত্রাঘাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইস্যু পুরনো। সেই দলিত ইস্যু। চিঠিটি পাঠিয়েছেন বিজেপি সাংসদ তথা দলিত নেতা যশবন্ত সিং। চিঠিতে তিনি লিখেছেন, ৪ বছরের শাসনকালে বিজেপি দেশের ৩০ কোটি দলিতের জন্য কিছুই করেনি। স্রেফ আসন সংরক্ষণের কারণে তাঁকে সংসদে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন ও বিজেপি সাংসদ।

দলিতদের জন্য ৪ বছরে কিছুই করেননি মোদী! অপর এক বিজেপি সাংসদের পত্রবোমা

উত্তর প্রদেশের নাগিনা কেন্দ্রের সাংসদ যশোবন্ত সিং-এর আগে একই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যেই রবার্টসগঞ্জের আদিবাসী সম্প্রদায়ভুক্ত সাংসদ ছোটেলাল খারওয়ার। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার পিছিয়ে পড়া শ্রেণির বিরুদ্ধে বৈষম্য করছে। তাঁর ভাইকে ব্লক প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। দলের বদলে বিএসপিকে সেখানে সাহায্য করছেন বিজেপির স্থানীয় নেতারা।

ছোটেলাল জানিয়েছেন, রাজ্যের বিজেপি প্রধান মহেন্দ্রনাথ পাণ্ডের সঙ্গে তিনবার দেখা করেছেন তিনি। এমন কী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু আদিত্যনাথ তাঁর অভিযোগ মানতে চাননি বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+