বেঙ্গালুরুর স্কুলে ৬ বছরের ছাত্রীর ধর্ষণ, গ্রেফতার শিক্ষক

এসিপি অলোক কুমার জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম জয়শঙ্কর। পীড়িতা ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়ে ইন্দিরানগর এলাকার একটি বেসরকারি স্কুলের ভিতরই তাঁদের মেয়েকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষা আইন ২০১২-র ৪ ও ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই জয়শঙ্করকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২৮ ও ২৯ অক্টোবর এই দুই দিন যৌন হেনস্থার ঘটনাটি ঘটে।
উল্লেখ্য কিছুদিন আগেই স্কুল চত্ত্বরের মধ্যে ৬৩ বছরের এক শিক্ষক ৮ বছরের ছাত্রীর উপর যৌন অত্যাচার চালিয়েছিল। অভিযোগ পাওয়া গিয়েছিল অবশ্য গত অগস্ট মাসে। অন্যদিকে মাস খানেক আগে ভিভজিওর হাই স্কুলে ৬ বছরের এক ছাত্রীর গণধর্যণ হয়েছিল। ফলে আম জনতার ক্ষোভের মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। সর্বশেষ ৩ বছরের এক ছাত্রীকে স্কুলের ভিতর যৌন হেনস্থার ঘটনায় জনতার মধ্যে রোষের সঞ্চার হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications