Gulmarg Terrorist Attack: সেনা কনভয়ে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, দুই জওয়ান সহ মৃত চার
Gulmarg Terrorist Attack: ফের জঙ্গি নিশানায় সেনা কনভয়! শহিদ দুই জওয়ান। এমনকি স্থানীয় আরও দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আরও তিন জওয়ান আহত হয়েছে বলে খবর। তিনজনকেই স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের গুলমার্গের কাছে (Gulmarg in Jammu and Kashmir) এই ঘটনা ঘটেছে বলে খবর।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভূস্বর্গজুড়ে (Gulmarg Terrorist Attack) । জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। সেনাবাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

অন্যদিকে জানা যাচ্ছে, বুটাপথরি গুলমার্গের নাগিন পোস্টের কাছ থেকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। যদিও তা ভেস্তে দিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের সোনমার্গ-গান্ডেরবাল টানেল প্রকল্পের কাছে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এক চিকিৎসক সহ সাত জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়।
যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল জম্মু এবং কাশ্মীর। ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশ জানাচ্ছে, নাগিন পোস্টের আশেপাশে বুটাপাথরি সেক্টরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে একটি সংঘাতের ঘটনা ঘটেছে। আর তা ঘিরে দু'পক্ষের মধ্যে গোলাগুলি চলার কথা জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সোস্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর গাড়িতে হামলার খবর খুবই দুঃখজনক। হামলায় কয়েকজনের আহত এবং নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে একের পর এক জঙ্গি হামলা নিয়েও উদ্বেগ প্রকাশ (Gulmarg Terrorist Attack)করেছেন ওমর আবদুল্লা। তবে যা খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কাশ্মীরের পরিস্থিতির উপর নজর রাখছে কড়া।












Click it and Unblock the Notifications