Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমরনাথ হামলার সাতদিনের মাথায় আরও এক মৃত্যু

মৃত্যু হল আরও এক অমরনাথ যাত্রীর। জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অমরনাথ যাত্রায় হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮।

মৃত্যু হল আরও এক গুলিবিদ্ধ অমরনাথ যাত্রীর । গত সোমবার রাতে অনন্তনাগে অমরনাথ পূণ্যার্থীদের ওপর জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছিলেন ললিতাবেন নামে সাতচল্লিশ বছরের ওই মহিলা। শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হল।[অরও পড়ুন:প্রধানমন্ত্রীই নাকি জঙ্গিদের সুযোগ করে দিচ্ছেন]

অমরনাথ হামলার সাতদিনের মাথায় আরও এক মৃত্যু

গত সোমবার রাতে অমরনাথ যাওয়ার পথে খানাবলের কাছে একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। ওই রাতেই গুজরাতের ৫জন ও মহারাষ্ট্রের ৫জন পূণ্যার্থীর মৃত্যু হয়। ওই রাতেই ললিতাবেন সহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। লস্কর-এ-তৈবা জঙ্গিরাই পরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত পুলিশ। অবশ্য এই হামলার মাস্টারমাইন্ড আবু ইসমাইল এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে।

গত সোমবারের এই হামলা থেকে অমরনাথ যাত্রার ইতিহাসে সব থেকে বড় হামলা বলেই মনে করা হচ্ছে। আগে থেকে গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা থাকা সত্ত্বেও কীভাবে হামলা হল সেই প্রশ্ন যেমন উঠে এসেছে তেমনই নিরাপত্তায় গাফিলতির অভিযোগেও সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+