এবার এক নাইজেরিয় যুবতীকে অটো থেকে নামিয়ে মারধর নয়ডায়

ফের নয়ডায় প্রহৃত হতে হল নাইজেরিয়কে। যুবকের পর এবার প্রহৃত হলেন এক যুবতী। এদিন বুধবার সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আফ্রিকান এই ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ।

নয়ডা, ২৯ মার্চ : ফের নয়ডায় প্রহৃত হতে হল নাইজেরিয়কে। যুবকের পর এবার প্রহৃত হলেন এক যুবতী। এদিন বুধবার সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আফ্রিকান এই ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ।

এদিন সকালে তিনি গ্রেটার নয়ডায় একটি আবাসনে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আফ্রিকান কম্যুনিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী, ২৪ বছরের ওই যুবতীকে সকাল ৫ টার সময়ে অটো থেকে নামিয়ে মারধর করা হয়।

এবার এক নাইজেরিয় যুবতীকে অটো থেকে নামিয়ে মারধর নয়ডায়

জানা গিয়েছে, মহিলাকে শারীরিক নিগ্রহ করা হলেও চোট আঘাত বিশেষ কিছু লাগেনি। ঘটনার পরে কৈলাশ হাসপাতালে যুবতীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরও প্রায় চার ঘণ্টা ভর্তি ছিলেন ওই নাইজেরিয় যুবতী।

এই আফ্রিকান যুবতী কিছুদিন আগেই নয়ডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আফ্রিকান অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ তরুণী বহুক্ষণ কথা বলার মতো অবস্থায় ছিলেন না। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

প্রসঙ্গত, একদিন আগেই কয়েকজন নাইজেরিয় ছাত্রকে এই গ্রেটার নয়ডায়ই মারধরের ঘটনা নিয়ে উত্তাপ ছড়ায়। কেন্দ্র নড়েচড়ে বসে। ঘটনায় হস্তক্ষেপ করতে হয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নাইজেরিয় যুবতীর উপরে আক্রমণের ঘটনা ঘটল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+