হরিদ্বারের এই গ্রামে ৮০০ জনের জন্ম ১ জানুয়ারি! কীভাবে ঘটল এমন ঘটনা

উত্তরাখণ্ডের হরিদ্বারে একই গ্রামে ৮০০ জনের বেশি লোকের জন্ম তারিখ ১ জানুয়ারি করে দেওয়া হয়েছে আধার কার্ডে। যা সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

আধার কার্ড নিয়ে ফের এক বিতর্ক সামনে এল। মহারাষ্ট্রের পর এবার উত্তরাখণ্ডের হরিদ্বারে একই গ্রামে ৮০০ জনের বেশি লোকের জন্ম তারিখ ১ জানুয়ারি করে দেওয়া হয়েছে আধার কার্ডে। যা সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

হরিদ্বারের এই গ্রামে ৮০০ জনের জন্ম ১ জানুয়ারি

হরিদ্বারের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সম্প্রতি এই ঘটনা তাদের নজরে এসেছে। কেউ একজন অভিযোগ জানানোর পরই তা গোচরে আসে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

আধার কার্ড বানানোর দায়িত্ব একটি বেসরকারি সংস্থা করছিল। গ্রামবাসীদের অভিযোগ, ভোটার কার্ড ও রেশন কার্ড দেওয়ার পরও ভুল কার্ড তৈরি করা হয়েছে।

কয়েকদিন আগে মহারাষ্ট্রে কৃষকদের ঋণ মকুব করতে গিয়ে দেখা যায়, একশো জনের আধার নম্বর একটাই। যা নিয়ে বিতর্কে পড়ে দেবেন্দ্র ফড়নবীশের সরকার। এদিকে রাজস্থানের জয়সলমেরের পাবুপাদিয়া গ্রামেও ২৫০ জনের বেশি গ্রামবাসীর জানুয়ারির ১ তারিখে জন্ম তারিখ করে দেওয়া নিয়ে শোরগোল পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+