Covid Spike: ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৭৫৪ জন, মৃত্যু ১ জনের! রাজস্থানে পর্যবেক্ষণে ৪ বিদেশি পর্যটক

গত কয়েক সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা ক্রমেই বাড়ছে। বিশেষ করে মার্চের শুরু থেকে আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেড়েছে। এদেশে আসা বিদেশি পর্যটকদেরও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

দেশে দৈনিক আক্রান্ত ও মৃত্যু

দেশে দৈনিক আক্রান্ত ও মৃত্যু

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে বুধবারের নিরিখে ২৪ ঘন্টায় ৬১৮ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এঁদের মধ্যে কর্নাটক ও মরারাষ্ট্রে ২ জন করে এবং একজনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। বৃহস্পতিবারের নিরিখে আক্রান্তের সংখ্যাটা আরও অনেকটাই বেশি। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৭৫৪। মৃত্যু হয়েছে ১ জনের।

আক্রান্ত বিদেশি পর্যটকরাও

আক্রান্ত বিদেশি পর্যটকরাও

ভারত ভ্রমণে এসে অস্ট্রেলিয়ার ৪ পর্যটক করোনা আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হওয়ার পরে তাঁদেরকে জয়পুরের রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশে বর্তমান কোভিড পরিস্থিতি

দেশে বর্তমান কোভিড পরিস্থিতি

দেশে গত কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণের হার বেশ খানিকটা ঊর্ধ্বমুখী। সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যাটা ৪১৯৭। আর মতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫,৩০, ৭৮৯-তে। সারা দেশে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।

কয়েকটি রাজ্যে সংক্রমণ বেড়েছে

কয়েকটি রাজ্যে সংক্রমণ বেড়েছে

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের ১৫ টি জেলায় পজিটিভিটি রেট ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। হিমাচল প্রদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন করোনা সংক্রমিত হয়েছে। গুজরাতে আক্রান্ত হয়েছেন ৯০ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ থেকে ১৪ মার্চের সপ্তাহে দেশের নটি জেলায় কোভিড পজিটিভিটি ছিল ১০ শতাংশ কিংবা তার বেশি।

ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+