মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত আরও দুই, করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। আজ সোমবার নতুন করে ওমিক্রনে আক্রান্ত আরও দুই। মহারাষ্ট্রে আরও দুজনের শরীরে নয়া এই ভ্যারিয়েণ্টের জীবাণু পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত সে রাজ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। আজ সোমবার নতুন করে ওমিক্রনে আক্রান্ত আরও দুই। মহারাষ্ট্রে আরও দুজনের শরীরে নয়া এই ভ্যারিয়েণ্টের জীবাণু পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত সে রাজ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হল ১০। অন্যদিকে গোটা দেশে নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩।
চিকিৎসকদের মতে, সংখ্যাটা এখানেই থামবে না। আর বাড়তে পারে বলে আশঙ্কা একাংশের।

বিদেশ থেকে এসেছিল!
ওমিক্রন (Omicron) নিয়ে আতঙ্ক বাড়ছে। আর এই আতঙ্কের মধ্যেই মহারাষ্ট্রে বাড়ছে নয়া এই স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত এক ব্যক্তির বয়স ৩৭ বছর বলে জানানো হয়েছে। গত ২৫ নভেম্বর জোহেনেসবার্গ থেকে ওই ব্যক্তি মুম্বই এসেছিল। আক্রান্ত ওই ব্যক্তির সঙ্গেই ভারতে এসেছিল। পরীক্ষা করতে গেলে দেখা যায় তাঁরা দুজনেই ওমিক্রনে আক্রান্ত। তবে চিন্তার বিষয় হল বিদেশ থেকে আসা দুই ব্যক্তিই ফাইজার ভ্যাকসিন নিয়েছিল। এরপরেও ওই দুই ব্যক্তি করোনার নয়া এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

দুজনেই নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত
জোহেনেসবার্গ এবং আমেরিকা থেকে আসা দুই ব্যক্তির মধ্যেই সংক্রমনের (Omicron Infection) কোনও লক্ষণ দেখা যায়নি। পরীক্ষা করার পরেই দেখা যায় দুজনেই নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত। এই মুহূর্তে দুজনেরই চিকিৎসা শুরু হয়েছে। মুম্বইয়ের একটি হাসপাতালে চলছে। আর এই তথ্য সামনে আসার পরেই উদ্বেগ বেড়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের। গত কয়েকদিনে ওই দুই ব্যক্তি যাদের সম্পর্কে এসেছে তাঁদের খোঁজ চালানো হচ্ছে। শুধু তাই নয়, বিমানে কাদের সম্পর্কে এসেছে সেই সমস্ত যাত্রীদেরও খোঁজ শুরু হয়েছে।

মহারাষ্ট্রে বেড়ে হল ১০
নতুন করে দুজনের মধ্যে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা পাওয়া যাওয়াতে আতঙ্ক বাড়ছে। সে রাজ্যে নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০। একের পর এক রোগীর সন্ধান পাওয়ার পর থেকেও মহারাষ্ট্র সরকারের উদ্বেগ বাড়ছে। এই বিষয়ে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনার ভ্যাকসিনের উপর নয়া এই ভ্যারিয়েন্ট কাজ হচ্ছে না। তা আরও উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের।

আরও একটি মাইলস্টোন ছুঁল ভারত
দেশজুড়ে গণটিকাকরণ শুরুর এক বছরের মধ্যেই এই মাইলস্টোন ছুঁতে পেরেছে ভারত৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, 'আমাদের কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত৷ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণ করতে পেরেছি আমরা।' সোমবার স্বাস্থ্যমন্ত্রীর ট্যুইট ট্যাগ করেই মোদী লেখেন, ' ভারতের টিকাকরণ প্রক্রিয়া আরও একটি মাইলস্টোন ছুঁল। কোভিডের বিরুদ্ধে লড়াইতে এই গতিময়তা বজায় রাখতেই হবে৷ আর হ্যাঁ, মাস্ক পরা, সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ সমস্ত স্বাস্থ্যবিধি পালন করুন।'












Click it and Unblock the Notifications