ভারত জোড়োর পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান! মোদী সরকারের বিরুদ্ধে 'চার্জশিট' কংগ্রেসের
ভারত জোড়ো যাত্রার শেষ হতে না হতেই এবার হাত সে গাত জোড়ো অভিযান শুরু করতে চলেছে কংগ্রেস। সেই উপলক্ষে হওয়া সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের তরফে মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হয়েছে।
এখনও এক বছরের ওপরে পরবর্তী লোকসভা নির্বাচনে আগে সময় রয়েছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের হাতে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করল কংগ্রেস।
এরপর বিভিন্ন প্রদেশের সংগঠন সেই সেই রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবে বলে জানানো হয়েছে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফে।

এবার হাত সে হাত জোড়ো অভিযান
ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান। ২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করবে কংগ্রেস। কর্মসূচি চলবে ২৬ মার্চ পর্যন্ত। দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বার্তা ছড়িয়ে দিতেই এই প্রচার অভিযান শুরু করা হচ্ছে। তিনি বলেছেন, কংগ্রেস চায় ভারত জোড়ো যাত্রার বার্তা সাধারম মানুষের ধরে ঘরে পৌঁছে দিতে।

লক্ষ্য ৬ লক্ষ গ্রামের ১০ লক্ষ ভোট কেন্দ্রে পৌঁছে যাওয়া
এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পৌঁছেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়। সেখানে করা সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস এবার দরজায় দরজায় প্রচার শুরু করতে চলেছে। তিনি বলেছেন কংগ্রেস লক্ষ্য হল ৬ লক্ষ গ্রামের ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতের ১০ লক্ষ ভোট কেন্দ্রের প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া।

তুলে দেওয়া হবে রাহুল গান্ধীর চিঠি
গত ১৩ জানুয়ারি জাতীয় রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জয়রাম রমেশ ভারত জোড়ো যাত্রার পরেই হাত সে হাত জোড়ো অভিযানের কথা জানিয়েছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন ২৬ জানুয়ারি থেকে ২৬ মার্চের মধ্যে সেই কর্মসূচি চলবে। কংগ্রেস কর্মীরা ঘরে ঘরে দিয়ে রাহুল গান্ধীর চিঠি তুলে দেবেন বলেও জানিয়েছিলেন জয়রাম রমেশ।
|
মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট
এদিন কংগ্রেসের তরফে মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করা হয়। কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, প্রয়োজনে প্রদেশ কংগ্রেস কমিটিগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করবে। তিনি আরও বলেছেন, মোদী সরকারের শাসনের কারণে তৈরি মানুষের বেদনার মোকাবিলা করবে দল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications