কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন না আন্না হাজারে

আন্না হাজারে
রালেগাঁ সিদ্ধি, ২৬ ডিসেম্বর: প্রাক্তন শিষ্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। কিন্তু, স্বাস্থ্য ভালো না থাকায় অনুপস্থিত থাকছেন গুরু।

২৮ ডিসেম্বর রামলালী ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ইচ্ছে ছিল, রাজনীতিক জীবনের গুরু আন্না হাজারেকে আমন্ত্রণ জানানো। চিঠিও পাঠান। ব্যক্তিগতভাবে ফোনে কথা বলেন। এ ব্যাপারে আন্না হাজারেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার শরীর ভালো নেই।" পরিষ্কার, অরবিন্দ কেজরিওয়ালের ওপর এখনও খাপ্পা হয়ে আছেন তিনি। অথচ এক সময় দু'জনের বেশ সখ্য ছিল। প্রথম মতভেদ দেখা দেয়, রাজনীতিক দল গড়ার ইস্যুকে কেন্দ্র করে। আলাদা দল গড়ে অরবিন্দ কেজরিওয়াল ভোটে লড়ুন, এতে আপত্তি ছিল আন্নার। সেই আপত্তি না মানায় ফাটল ধরে। পরে লোকপাল বিল পাশের ক্ষেত্রে আন্না হাজারে কংগ্রেসকে সমর্থন করেন। এতে ঘোর আপত্তি জানান কেজরিওয়াল। এর পর তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন খবর পেয়েও তাঁর থেকে দূরেই থাকেন কট্টর আদর্শবাদী আন্না। শপথগ্রহণ অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত এরই ফলশ্রুতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

লোকপাল আন্দোলনে আন্না হাজারের সঙ্গে যাঁরা ছিলেন, সেই কিরণ বেদী ও সন্তোষ হেগড়ে অবশ্য উপস্থিত থাকবেন রামলীলা ময়দানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+