কৃষক আন্দোলনে নয়া মোড়, মোদীকে অস্বস্তিতে ফেলে এবার রাস্তায় আন্না হাজারে
আগেই কৃষি আইন, ২০২০, কৃষকদের স্বার্থ নিয়ে সরব হয়েছিলেন আন্না হাজারে৷ কৃষকদের সমর্থনে তাঁর দাবি, যদি কেন্দ্রীয় সরকারের কথার সঙ্গে বাস্তব সংগতিপূর্ণ না হয় তাহলে অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷ এরপরই জানুয়ারি থেকে কৃষকদের সমর্থনে দিল্লিতে অনশনে বসার ডাক দিলেন এই সমাজসেবী৷ সোমবার সাংবাদিকদের তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি৷ গতকাল মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্দিকি গ্রামের থেকে এক বার্তায় তিনি জানান, জানুয়ারিতে দিল্লিতে ফের অনশনে বসতে চলেছেন তিনি৷

স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের দাবি
'কৃষক বিরোধী' আইন নিয়ে যখন তোলপাড় রাজধানী, শৈত্য প্রবাহের মধ্যে বিক্ষোভ, ধরনা প্রদর্শন করছেন কৃষকরা সেই সময় ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে কৃষকদের সমর্থনে লেখা চিঠিতে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছিলেন আন্না হাজারে৷ চিঠিতে তিনি লিখেছিলেন, কৃষকদের স্বার্থে তাঁর দাবিগুলি যদি ফলপ্রসু না হয় তাহলে তিনি অনশনে বসবেন৷ পাশাপাশি এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের দাবিও জানান তিনি৷

হাজারের সঙ্গে বৈঠক বিজেপি মন্ত্রীর
কৃষিমন্ত্রীকে লেখা এই চিঠির পরই তাঁর সঙ্গে দেখা করেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হরিভাউ বাগদে৷ বৈঠকে তিনটি কৃষি আইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন হাজারেকে৷ আন্না বলেন, সরকার যদি এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়ন করে তাহলে দেশজুড়ে কৃষকদের আত্মহত্যায় লাগাম টানা যাবে৷ তিনি দাবি জানান, শাক-সবজি, ফল, দুধে মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি) নির্ধারিত করতে হবে৷ যদিও জানুয়ারির কোন তারিখ থেকে আন্না হাজারে বসছেন অনশনে সেবিষয়ে পরিষ্কার কোনও বার্তা দেওয়া হয়নি৷

৩৪ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন
আজ ৩৪ দিনে পা দিল দিল্লির কৃষক আন্দোলন৷ একমাসের বেশি সময় ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা৷ ইতিমধ্যেই একাধিক কৃষকের মৃত্যুর খবর সামনে এসেছে৷ কৃষকদের আন্দোলনে আমল দিচ্ছে না কেন্দ্রের সরকার৷ বিরোধীরা বারে বারে এই অভিযোগে সরব হয়েছেন৷

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের বাড়িতে এসে রাজনীতি করছেন অমিত, অথচ দেশের কৃষকেরা দিল্লি সীমান্তে আন্দোলন করছেন বলে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications