'আন্নাকে খুন করে নাথুরান গডসে হতে চাই', হুমকি কানাডাবাসী ভারতীয়র
নয়াদিল্লি, ৪ মার্চ : বেশ কিছুদিন ধরে ফেসবুকে প্রাণনাশের হুমকি বার্তা পাচ্ছেন গান্ধীবাদী প্রবীন সমাজসেবী আন্না হাজারে।
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ে পুলিশ কানাডাবাসী এক ভারতীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

আন্নার অফিসসূত্রে জানানো হয়েছে গত ২৪-২৫ জানুয়ারি ফেসবুকে তাঁকে হুমকি বার্তা পাঠানো হয়। থানে পুলিশের পাশাপাশি এই হুমকির কথা মহারাষ্ট্রের ডিজিকেও লিখিতভাবে জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কানাডাবাসী ভারতীয় গগন বিধু ২৪ ফেব্রুয়ারি দুপুরবেলা ফেসবুকে একটি পোস্ট করেন। যাতে বলা হয়, "আন্না হাজারেকে খুন করার সময় এসেছে। আমি খুব শীঘ্রই নাথুরাম গডসে হতে চলেছি।"
এর পর ২৫ ফেব্রুয়ারি আরও একবার তিনি একটি পোস্ট করেন ফেসবুকে, "আমি মজা করছি না, আমি খুব শীঘ্রই ভারতে আসছি। আমি বন্দুক জোগাড় করব। আর এই আধুনিক গান্ধীকে গুলি করে মারব। আমি কেজরিওয়ালকে এতটাই ঘেণ্যা করি যে ওকে নষ্ট করতে আমি সবকিছু করতে পারি।"
এখানেই শেষ নয়, এরপর আরও একটি পোস্টে গগন বলেন, "আমি সমস্ত তথ্য জোগাড় করেছি। আমার বন্ধু নীল যে দিল্লিতে থাকে এর উপর কাজ করছে। আমরা খুব তাড়াতাড়িই কেজরিওয়ালের আসল চেহারাটা দুনিয়ার সামনে আনব। আমি নাথুরাম গডসের ভূমিকা পালন করতে চাই। আমি একটুও মসকরা করছি না। আমি এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। আমারা ভারতমাতার জন্য আমি সবকিছু করতে পারি।"
জমি অধিগ্রহণ আইনের বিরোধিতায় ১১০০ কিলোমিটার লম্বা তিনমাস ব্যাপী পদযাত্রার ডাক দেওয়ার পরেই এই ধরণের হুমকি আন্নার জন্য আসতে শুরু করে।
বিষয়টিকে হাল্কাভাবে দেখতে নারাজ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এবিষয়ে যাবতীয় তদন্ত শুরু করেছে পুলিশ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications