কর্ণাটকে ডামাডোলের মধ্যেই দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ যোগ দিলেন বিজেপিতে

দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ শনিবার বিজেপিতে যোগদান করলেন।

একদিকে যখন কংগ্রেস জোট সরকারে ডামাডোল চলছে এবং মনে করা হচ্ছে বিজেপি ফের একবার কর্নাটকে সরকার গঠন করতে পারে, এই অবস্থায় দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ শনিবার বিজেপিতে যোগদান করলেন। শনিবার কর্ণাটক বিজেপির সভাপতি বি এস ইয়েদুরাপ্পার সামনে তিনি বিজেপিতে যোগদান করেন।

কর্ণাটকে ডামাডোলের মধ্যেই দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ যোগ দিলেন বিজেপিতে

অঞ্জু একমাত্র ভারতীয় অ্যাথলিট যিনি ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্প ব্রোঞ্জ জিতেছেন। এরপরে ২০০৫ সালের বিশ্বকাপ অ্যাথলেটিক্স ফাইনালে তিনি সোনা জেতেন। বিজেপিতে যোগদানের ফলে রাজ্যস্তরে বিজেপি যে আরও শক্তিশালী হল তা বলাই যায়।

গত বছর সরকার গঠনের পর থেকেই কংগ্রেস-জেডিএস জোটের টালমাটাল অবস্থা চলছে। এই অবস্থায় ফের একবার সরকার সরকার পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার থাকবে নাকি বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+