Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভ্যালেন্টাইন্স ডে পালন করুন 'গোমাতা আলিঙ্গন দিবস' হিসেবে! পরামর্শ অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন নিয়ে হিন্দু সংগঠনগুলির তরফে বারে বারে প্রতিবাদ করা হয়েছে। এটি পশ্চিমী সংস্কৃতি বলেও কটাক্ষ করা হয়েছে। এবার সেই দিনটিকে গোমাতা আলিঙ্গন দিবস হিসেবে পালনের পরামর্শ।

মানসিক সমৃদ্ধি আর ব্যক্তিগত ও সমষ্টিগত সুখ সমৃদ্ধি কে-না চায়। তবে এই সুখ সমৃদ্ধি পেয়ে গেলে ১৪ ফেব্রুয়ারিকে গোমাতা আলিঙ্গন দিবস হিসেবে পালন করতে হবে। এমনটাই বলছে দেশের অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড। এই বিষয়টিকে কোথাও নির্দেশ আবার কোথাও পরামর্শ বলে উল্লেখ করা হয়েছে।

দেশের সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড

দেশের সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড

অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সচিব সুজিত কুমার দত্তের স্বাক্ষরিত একটি আবেদন প্রকাশ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারির সেই আবেদনপত্রে বলা হয়েছে, আমরা সবাই জানি গরু ভারতের সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। যা আমাদের জীবনকেও টিকিয়ে রাখে। গবাদি পশু যেমন সম্পদ হিসেবে বিবেচিত হয়, ঠিক তেমনই তা জীব বৈচিত্রের প্রতিনিধিত্ব করে। গরু কামধেনু এবং গোমাতা নামেও পরিচিত। কারণ গরু মায়ের মতো প্রকৃতিকে গড়ে তোলে।

বৈদিক ঐতিহ্য বিলুপ্তির পথে

বৈদিক ঐতিহ্য বিলুপ্তির পথে

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে সময়ের সঙ্গে পশ্চিমী সংস্কৃতির অগ্রগতি হয়েছে। যে কারণে বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। সেখানে বলা হয়েছে পশ্চিমী সভ্যতার ধাঁধায় দেশের সংস্কৃতি আর ঐতিহ্য প্রায় বিস্মৃত।

 গোমাতাকে আলিঙ্গন

গোমাতাকে আলিঙ্গন

গরু প্রচুর উপকার করে। সেই কারণে গরুকে আলিঙ্গন করা মানসিক সমৃদ্ধি আনবে। যা আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত সুখ বৃদ্ধি করবে। সেই কারণে সকল গরু প্রেমিদের কাছে, মা গরুর গুরুত্বের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারিতে গোমাতা আলিঙ্গন দিবস হিসেবে পালন করুন। এব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের তরফে জানানো হয়েছে, এই আবেদনটি তারা পেয়েছেন মন্ত্রকের থেকে। এছাড়াও বেশ কয়েকজন জনপ্রতিনিধিও আবেদন করেছিলেন। তবে এবার সময় খুব কম। যে কারণে কোনও অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই জনগণের কাছে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছে। এই আবেদন জানানো সব রাজ্যের কাছে। গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্য ১৪ ফেব্রুয়ারি গোমাতা আলিঙ্গন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

গরুকে নিয়ে নানা প্রকল্প হরিয়ানায়

গরুকে নিয়ে নানা প্রকল্প হরিয়ানায়

এটা উল্লেখ করা প্রয়োজন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর গত বছর সড়ক দুর্ঘটনায় আহত গরুদের চিকিৎসা ও পরিচর্যার জন্য রাজ্যের প্রত্যেক জেলায় অন্তত একটি করে হাসপাতাল তৈরির কথা বলেছিলেন। এছাড়া প্রত্যেক জেলাতেও ভেটেরিনারি হাসপাতালে গরুর চিকিৎসার জন্য ডেডিকেটেড চিকিৎসা ব্যবস্থার করা বলেছিলেন তিনি। হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রকল্পের কথা উল্লেখ করে বলেছিলেন, হাসপাতালগুলিতে কমপক্ষে ৫০ টি করে গরু রাখার ব্যবস্থা করা হবে। আর যদি তা না পারা যায়, তাহলে কাছাকাছি কোনও গোয়ালঘরে অস্থায়ী হাসপাতাল তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। হরিয়ানায় ইতিমধ্যেই গবাদি পশু পালনকে উৎসাগিত করতে দেশিগরুর ডেয়ারি স্থাপন করতে ভর্তুকি দেওয়া হচ্ছে। হরিয়ানায় ইতিমধ্যে গৌবংস সংরক্ষণ এবং গৌসমবর্ধন আইন ২০১৫ কার্যকর করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+