আরও গভীর ফাঁদে অনিল দেশমুখ? শরদ পাওয়ার মাঠে নামলেও থামছে না বিতর্ক

আম্বানির ঘটনার তদন্ত থেকে নজর ঘোরাতেই তোলাবাজির অভিযোগ আনা হয়েছে৷ এই কথা বলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ এরপরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় অনিল দেশমুখের একটি ফ্লাইটের টিকিটের ছবি। এর থেকে জানা যাচ্ছে যে ১৫ ফেব্রুয়ারি মুম্বইতে ছিলেন অনিল দেশমুখ। উল্লেখ্য, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং৷

অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার

অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার

মুখ্য়মন্ত্রী উদ্ভব ঠাকরেকে লেখা একটি চিঠিতে তিনি জানান, অনিল দেশমুখ প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তোলেন৷ পরমবীর সিংয়ের লেখা ওই চিঠিতে সচিন ওয়াজ়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে৷ তিনি লিখেছেন, আম্বানির বাসভবনের সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ধৃত পুলিশ অফিসার সচিন ওয়াজ়েকে তোলাবাজির কাজে ব্য়বহার করতেন অনিল দেশমুখ৷ এই চিঠি প্রকাশ্য়ে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার৷

বিজেপির তোপ

বিজেপির তোপ

কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে তাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরেই উদ্ভব ঠাকরেকে ওই চিঠি পাঠান পরমবীর সিং৷ তবে শরদ পাওয়ার বলেন, ১৫ তারিখ অনিল দেশমুখ মুম্বইতেই ছিলেন না। অনিলের করোনা হওয়াতে তিনি সেই সময় ইসোলেশনে ছিলেন। তবে দেশমুখের ফ্লাইটের টিকিটের ছবিটি ভাইরাল হতেই ফের বিতর্ক দেখা দেয়। বিজেপির দাবি, সেদিন রীতিমতো সাংবাদিক বৈঠক করেছেন উদ্ধব ঠাকরের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।

অনিলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি

অনিলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি

অনিল দেশমুখের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে কংগ্রেসের অন্দরে৷ কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম এবিষয়ে একটি টুইট করেন৷ টুইটে তিনি লেখেন, পরমবীর সিং যে অভিযোগ করেছেন তা যদি সত্য়িই সঠিক হয় তাহলে শরদ পাওয়ারের উচিত এই বিষয়ে প্রশ্ন করা৷

ময়দানে নামেন শরদ পাওয়ার

ময়দানে নামেন শরদ পাওয়ার

এরপরেই মুখ খোলেন শরদ পাওয়ার৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আম্বানির বাসভবনের সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনা৷ অ্য়ান্টি টেরর স্কয়্যাডের পুলিশরা তদন্ত করার পর বিষয়টি স্পষ্ট হয়েছে বিস্ফোরক ভর্তি গাড়ির মালিক হিরেনকে কে খুন করেছে৷ শুধু তাই নয়, তদন্তে উঠে আসবে কেন হিরেনকে খুন করা হয়েছে এবং কার জন্য় তাঁকে খুন হতে হল৷'

ঘটনার তদন্তে মুম্বই পুলিশ

ঘটনার তদন্তে মুম্বই পুলিশ

তিনি আরও বলেন, 'মুম্বই পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে৷ এবার সেই তদন্তের অভিমুখ পরিবর্তন করতেই পরমবীর সিং ভুল ও মিথ্য়া অভিযোগ আনছেন৷' মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে পাওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অনিল দেখমুখের পদত্যাগের প্রয়োজন নেই। জানান, সেনার তরফেও অনিল দেশমুখের পদত্যাগ নিয়ে কোনও চাপ দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+