কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ব্লেড দিয়ে ছাত্রীর গলা কাটল শিক্ষক

নবম শ্রেণির ছাত্রী কুপ্রস্তাবে রাজি হয়নি। যার জেরে ধারাল ব্লেড দিয়ে ছাত্রীকে আক্রমণ করল শিক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের কুরনুল এলাকায়।

নবম শ্রেণির ছাত্রী কুপ্রস্তাবে রাজি হয়নি। যার জেরে ধারাল ব্লেড দিয়ে ছাত্রীকে আক্রমণ করল শিক্ষক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের কুরনুল এলাকায়।

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ছাত্রীর গলা কাটল শিক্ষক

হিন্দি শিক্ষক শঙ্কর ছাত্রীর বাড়িতে ঢুকে হামলা চালায়। ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইলে মেয়েটি প্রতিবাদ করে। যার জেরে রেগে গিয়ে শঙ্কর গলায় ব্লেড চালিয়ে দেয় বলে অভিযোগ।

ঘটনার পর আহত ছাত্রী চিতকার করতে শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। তারপরে পালানোর চেষ্টা করলেও শঙ্কর পালাতে পারেনি। প্রতিবেশীরা তাকে ধরে পোস্টে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

তবে সুযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষক নিজের গলা কাটার চেষ্টা করে। আহত মেয়েটিকে কুরনুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শঙ্করকেও হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার পর অন্ধ্রপ্রদেশ স্কুল শিক্ষা দফতরের মন্ত্রী শ্রীনিবাস রাও তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই হিন্দি শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+