ডাঙা ছেড়ে জলে নেমে এবার জাতীয় পতাকা হাতে বিক্ষোভ! অনন্য প্রতিবাদের ভিডিও ভাইরাল
ডাঙা ছেড়ে জলে নেমে এবার জাতীয় পতাকা হাতে বিক্ষোভ! অনন্য প্রতিবাদের ভিডিও ভাইরাল
জগন সরকার কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানীর প্রস্তাবনায় শিলমোহর দিয়ে দেয়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত খুব একটা সহজে মেনে নিতে পারেননি অমরাবতীর মানুষ। আর সেই কারণেই তাঁরা হাতে জাতীয় পতাকা নিয়ে জলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।

অন্ধ্রপ্রদেশের রায়াপুড়ি এলাকায় কৃষ্ণা নদীতে নেমে প্রতিবাদে মুখর হন এলাকাবাসীরা।এদিনের বিক্ষোভের সময় প্রতিবাদীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। ছিল কালো পাতাকাও। আর সেই পতাকা হাতেই সমান তালে প্রতিবাদে মুখর হয়েছেন রায়াপুড়ির এলাকাবাসীরা।
#WATCH Amaravati: Protests continue against Andhra Pradesh Govt's decision of decentralization(three capitals). People in Rayapudi protested in Krishna river against the Govt decision pic.twitter.com/9cx3sBuv67
— ANI (@ANI) January 28, 2020
জানুয়ারি মাসের ২০ তারিখে পাশ হয় অন্ধ্রপ্রদেশ 'ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অফ অল রিজিওনস ২০২০'। আর এই নিয়মের আওতাতেই এদিন অন্ধ্রেপ্রদেশের ৩ টি রাজধানীর প্রস্তাব দেয় জগন সরকার। যা নিয়ে বিক্ষোভ দেখান অন্ধ্রবাসীরা।












Click it and Unblock the Notifications