স্ত্রী সঙ্গে ঝগড়া, অন্ধ্রপ্রদেশে তিন সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে মারল বাবা
স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে নিজের তিন সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে মেরে ফেলল এক ব্যক্তি।
স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে নিজের তিন সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে মেরে ফেলল এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলায়। তিন শিশুর দেহ উদ্ধার হয়েছে নদী থেকে। তিনজনের বয়স যথাক্রমে তিন মাস, তিন বছর ও ছয় বছর। গ্রামে কাছে দেহগুলি ভেসে ওঠে।

এই ঘটনায় মর্মাহত গোটা গ্রাম। পুলিশ ডাকা হয়। পুলিশ এসে দেহ নিয়ে গিয়েছে। ঘটনার পর শিশুদের বাবাকে তন্ন তন্ন করে খুঁজে পুলিশ গ্রেফতারও করেছে।
পুলিশ জানিয়েছে, ভেঙ্কটেশ ও অমরাবতীর তিন পুত্র সন্তান ছিল। পুনীত, সঞ্জয় ও রাহুল। অমরাবতী ছিলেন ভেঙ্কটেশের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর কোনও সন্তান না হওয়ায় অমরাবতীকে বিয়ে করে ভেঙ্কটেশ।
গত সপ্তাহে দুজনের ঝগড়া হয়। স্ত্রী ও পুত্রদের ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি যায় ভেঙ্কটেশ। তবে পথে আসার সময় ফের স্বামী-স্ত্রীর ঝগড়া হলে তিন সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে ভেঙ্কটেশ। তারপর পালিয়ে যায়।












Click it and Unblock the Notifications